
বিগত এক বছরে যুক্তরাষ্ট্র থেকে যাওয়া এক হাজারেরও বেশি অস্ত্র জব্দ করেছে ব্রাজিলীয় কর্তৃপক্ষ। আর চলতি বছরের প্রথম প্রান্তিকেই অর্থাৎ প্রথম তিন মাসেই প্রায় দেড় টন মাদকও জব্দ করেছে। এসব মাদকও যুক্তরাষ্ট্র থেকেই গিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্রাজিলের কর রাজস্ব বিভাগের সচিব রবিনসন বেরেইরিনাস গতকাল শুক্রবার জানান, গত ১২ মাসে যুক্তরাষ্ট্র থেকে আসা এক হাজারের বেশি অস্ত্র জব্দ করা হয়েছে। আর চলতি বছরের প্রথম প্রান্তিকেই ১ দশমিক ৫ টনের বেশি মাদক জব্দ করেছে কর্তৃপক্ষ।
বেরেইরিনাস বলেন, যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলে প্রবেশ করা অস্ত্র-সম্পর্কিত তথ্য এখন একটি নতুন ব্যবস্থায় সংযোজন করা হচ্ছে। ব্রাজিল-যুক্তরাষ্ট্রের সংঘটিত অপরাধবিরোধী যৌথ উদ্যোগ ঘোষণার সময় তিনি এ কথা জানান।
ব্রাজিল সরকার জানিয়েছে, সংঘটিত অপরাধ এবং অস্ত্র ও মাদকের অবৈধ পাচার মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ উদ্যোগ চালু করা হয়েছে।
এই উদ্যোগের আওতায় ব্রাজিলের কর কর্তৃপক্ষের তথ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত ও শুল্ক সংস্থার তথ্য সমন্বয় করা হবে। এ জন্য ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক প্রবাহের ওপর নজরদারি জোরদার করা হবে। অবৈধ চালান শনাক্ত ও আটকাতে গোয়েন্দা সক্ষমতা একত্রিত করার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার অক্টোবরের নির্বাচনের আগে জোরদার করা নিরাপত্তা নীতির প্রেক্ষাপটে। তবে অপরাধী গোষ্ঠী দমনে কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু মতপার্থক্য রয়ে গেছে। এর আগে ওয়াশিংটন বড় বড় গ্যাংগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ব্রাজিল সে পথে হাঁটতে রাজি হয়নি।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে একাধিক বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এসব হামলার পেছনে পারিবারিক বিরোধ বা গৃহস্থালি বিরোধের সূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের ভাষ্য, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর শরীরে নিজের গুলিতে সৃষ্ট ক্ষতচিহ্ন ছিল।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মঙ্গলবার ভোরে ইউক্রেনের কিয়েভ, দিনিপ্রো ও খারকিভে অন্তত নয়জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। এমনটাই জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এর আগে কয়েক দিন ধরে সতর্ক করা হচ্ছিল যে, মস্কো বড় ধরনের একটি হামলার পরিকল্পনা করছে।
৪ ঘণ্টা আগে
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছেন, মিয়ানমারের ভূখণ্ড ‘ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না’। গতকাল সোমবার ভারত সফররত মিয়ানমারের প্রেসিডেন্ট এই আশ্বাস দেন।
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো মুসলিম প্রতিনিধি ছাড়া সরকার গঠিত হয়েছে। গতকাল সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
৬ ঘণ্টা আগে