
নিজেদের সবচেয়ে বড় এয়ারলাইন ইন্ডিগো টানা পাঁচ দিন ৩৮৫টি ফ্লাইট বাতিল করায় আজ শনিবার বিমান ভাড়ায় সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে ভারত সরকার। বলা হয়েছে, ৫০০ কিলোমিটার দূরত্বের একমুখী যাত্রার ভাড়া সাড়ে সাত হাজার রুপির বেশি হতে পারবে না। আর এক থেকে দেড় হাজার কিলোমিটার দূরত্বের যাত্রার জন্য (যেমন—দিল্লি-মুম্বাই রুট) বিমান ভাড়া ১৫ হাজার রুপির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
রয়টার্স জানিয়েছে, ইন্ডিগোর ফ্লাইট বাতিলে বেঙ্গালুরু ও মুম্বাই বিমানবন্দরের বাইরে শত শত যাত্রী আটকা পড়েছেন। এতে দেশজুড়ে বিমান যোগাযোগ কার্যত ভেঙে পড়েছে।
মূলত পাইলট সংকটের কারণে চলতি সপ্তাহে হাজার হাজার ফ্লাইট বাতিল করে ইন্ডিগো। পাইলটদের কর্মঘণ্টা সীমিত করার নতুন নিয়মের জন্য আগাম পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভারত সরকার গতকাল শুক্রবার চলমান পরিস্থিতির প্রতিক্রিয়ায় এয়ারলাইনটির জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেয় এবং বিমানবন্দরে যাত্রীদের ভিড় কমাতে অতিরিক্ত ট্রেন চালুর ব্যবস্থা করে।
দিল্লি বিমানবন্দর আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে। তবে দেশের অন্যান্য স্থানে ফ্লাইট বাতিলের হার এখনো বেশি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগোর ফ্লাইট বাতিলের কারণে ভারতের অন্যান্য এয়ারলাইনের জনপ্রিয় রুটের ভাড়া বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ তাই বিমান ভাড়ায় সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হলো।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা রিয়েল-টাইম ডেটা ও এয়ারলাইনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভাড়ার মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
এর আগে সর্বশেষ ২০২০ সালে করোনা মহামারির সময় বিমান ভাড়া বেঁধে দেওয়া হয়েছিল।

তিন নারীকে ধর্ষণের অভিযোগে ইসলাম বিষয়ক বিশিষ্ট গবেষক ও সুইস বংশোদ্ভূত একাডেমিক তারিক রমাদানের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিচার শুরু হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
৮ ঘণ্টা আগে
বাহরাইনের একটি বন্দরে নিক্ষিপ্ত অজ্ঞাত দুটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন পতাকাবাহী ট্যাংকার ‘স্টেনা ইম্পেরেটিভ’। স্থানীয় সময় সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে।
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করেছে ইরান। হামলা আরও জোরদার করেছে তারা। গত রোববার রাতে ও গতকাল সোমবার উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
৯ ঘণ্টা আগে
ইরানে মার্কিন হামলার পক্ষে দেশটির মাত্র চারজন নাগরিকের মধ্যে একজন সমর্থন জানিয়েছেন। অর্থাৎ এই হামলার পক্ষে মাত্র ২৫ শতাংশ আমেরিকান আর ৭৫ শতাংশই বিপক্ষে। রয়টার্স/ইপসোসের এই জরিপ থেকে জানা গেছে, প্রায় অর্ধেক আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগে বড্ড বেশি আগ্রহী।
৯ ঘণ্টা আগে