
কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক হৃদয়স্পর্শী সাক্ষাৎ ঘটেছে। উভয় নেতা করমর্দনের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানান। মোদি এ সময় বলেন, ‘ভারত ও ইতালির বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’
প্রধানমন্ত্রী মেলোনি এই সাক্ষাতে মোদিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সেরা, আমি তোমার মতো হওয়ার চেষ্টা করছি।’ এই উক্তি ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।
মোদির সঙ্গে করমর্দনের একটি ছবি এক্স মাধ্যমে শেয়ার করে মেলোনি লিখেছেন, ‘ইতালি ও ভারত—এক মহৎ বন্ধুত্বে আবদ্ধ।’ মোদিও সেই পোস্টটি পুনরায় শেয়ার করে লিখেছেন, ‘আপনার সঙ্গে পুরোপুরি একমত, প্রধানমন্ত্রী মেলোনি। ভারত ও ইতালির বন্ধুত্ব আরও গভীর হবে এবং আমাদের জনগণের বিপুল উপকারে আসবে।’
জি ৭ সম্মেলনে দুই নেতার এই সংক্ষিপ্ত আলাপ ছিল উষ্ণতাপূর্ণ। এর আগেও দুজনের মধ্যে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে দেখা হয়েছিল। তখন তাঁরা একটি সেলফি তোলেন, যার ক্যাপশন ছিল—‘কপ ২৮-এ ভালো বন্ধু, #মেলোডি’।
উল্লেখ্য, জি৭ সম্মেলনে যোগ দিতে কানাডার অ্যালবার্টার কানানাস্কিসে অবস্থিত পমারয় কানানাস্কিস মাউন্টেন লজ-এ পৌঁছান মোদি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁকে স্বাগত জানান। এটি মোদির ষষ্ঠবারের মতো জি৭ সম্মেলনে অংশগ্রহণ এবং এক দশকের মধ্যে প্রথম কানাডা সফর।
Fully agree with you, PM Giorgia Meloni. India’s friendship with Italy will continue to get stronger, greatly benefitting our people!@GiorgiaMeloni https://t.co/LaYIIZn8Ry
— Narendra Modi (@narendramodi) June 17, 2025
ভারতীয় এনডিটিভি জানিয়েছে, মোদি সাইপ্রাস সফর শেষে কানাডায় পৌঁছান। ক্যালগারি বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার চিন্ময় নায়কসহ অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
জি ৭ সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এই সম্মেলনে মোদির ধারাবাহিক অংশগ্রহণ ভারতের বৈশ্বিক কূটনীতির গুরুত্বকেই তুলে ধরে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার কূটনৈতিক বিরোধ চরম আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তাঁর পূর্বনির্ধারিত মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।
১ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর গত আট মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে অন্তত একটি করে ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য নিশ্চিত করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে এই যুদ্ধবিরতিকে একটি ‘নিষ্ঠুর...
১ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আকস্মিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তি প্রণয়নের প্রক্রিয়া আবারও গতি পেয়েছে।
২ ঘণ্টা আগে
দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষ করে আজ শুক্রবার সন্ধ্যায় তাঁর ফেরার কথা ছিল। কিন্তু তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগেই বিমানবন্দরে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে...
১৩ ঘণ্টা আগে