
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে এক অভিনব ও বিতর্কিত প্রতিবাদ ঘিরে উত্তাপ বাড়ছে। তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতাদের লক্ষ্য করে একের পর এক ‘ডিম হামলার’ ঘটনায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি এবার হস্তক্ষেপ করতে হয়েছে আদালতকেও।
সম্প্রতি কলকাতায় তৃণমূল নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সমাবেশ চলাকালীন তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ‘চোর-চোর’ স্লোগানও দেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, বিগত কয়েক সপ্তাহে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র, কুণাল ঘোষ এবং দলের একাধিক প্রাক্তন মন্ত্রী এই ডিম হামলার শিকার হয়েছেন। নির্বাচনের পর থেকে রাজ্যজুড়ে এমন প্রায় শতাধিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এই ডিম হামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বাগযুদ্ধ। পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ঘটনাকে জনগণের ক্ষোভ প্রকাশের এক ‘উদ্ভাবনী’ উপায় হিসেবে বর্ণনা করেছেন।
সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ এই হামলার যৌক্তিকতা দাবি করে বলেন, ‘মানুষ অন্তত ইট-পাটকেল তো ছুড়ছে না। তৃণমূলের ১৫ বছরের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের এটি একটি নিরীহ ও অভিনব উপায়।’
তিনি আরও বলেন, ‘ডিম হামলায় কেউ তো জখম হচ্ছে না, এমনকি এই ঘটনায় কোনো এফআইআরও দায়ের করা সম্ভব নয়। এটি ইট-পাথর ছোড়ার চেয়ে অনেক ভালো।’ নির্বাচনের পর রাজ্যে ডিমের দাম বেড়ে গেছে বলেও উপহাস করেন তিনি।
বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের শাসনামলে বিরোধী নেতা-কর্মীরা যেভাবে শারীরিক ও সহিংস হামলার শিকার হতেন, তার তুলনায় এটি নিতান্তই অহিংস এবং জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ।
ডিম হামলার এই ধারা শেষ পর্যন্ত গড়িয়েছে বিচার বিভাগ পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী দানিশ ফারুকীর দায়ের করা একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে প্রতিবেদন তলব করেছে।
হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, নির্বাচনের পর থেকে তৃণমূল নেতাদের লক্ষ্য করে হওয়া প্রতিটি ডিম হামলার ঘটনা এবং এ বিষয়ে কতগুলো এফআইআর নথিভুক্ত হয়েছে, তার বিস্তারিত তথ্য আদালতকে জানাতে হবে।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রতিবাদের এই নতুন ধরন পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক সংস্কৃতি এবং আইনশৃঙ্খলার ওপর কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। একদিকে এটিকে অহিংস ক্ষোভ প্রকাশ বলে দাবি করা হচ্ছে, অন্যদিকে এটিকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও উস্কানিমূলক হিসেবে দেখছেন অনেকে।

পাকিস্তানের ট্যাক্সিলায় গাড়িতে গুলি চালিয়ে শামসু বিবি নামে এক টিকটক তারকাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর ১৫ বছর বয়সী বোন আসিমা। মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই বন্দুকধারী তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
১১ মিনিট আগে
চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার মধ্যে এবার কয়েক ডজন দেশকে কার্যত পক্ষ বেছে নিতে বলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বার্তা হলো, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এআই উদ্যোগে থাকতে হলে চীনের প্রতিদ্বন্দ্বী কোনো উদ্যোগে একই সঙ্গে যোগ দেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। কোনো নারী এই কাজ করতে পারলে তাঁকে দেওয়া হবে দ্বিগুণ পুরস্কার।
৪ ঘণ্টা আগে
ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে চলে গিয়েছে ভারতে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় এক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী। ওই সরকারি আবাসিক বিদ্যালয়টিতে চার ছাত্রীর ওপর ‘ভূতে আছড়’ করেছে এই গুজব ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে