
ভারতের মধ্যপ্রদেশের পান্না—দেশটির অন্যতম প্রধান হিরা খনি অঞ্চল। দারিদ্র্য, বেকারত্ব ও পানির সংকটে জর্জরিত এই এলাকার সাত দরিদ্র শ্রমিকের জীবনে হঠাৎই নেমে এসেছে দারুণ সৌভাগ্য। খনি থেকে তাঁরা পেয়েছেন ১৭.৯৬ ক্যারেটের একটি বড় হিরা, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৫০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৬৪ লাখ টাকারও বেশি।
পান্নার হিরা কর্মকর্তা রবি প্যাটেল জানিয়েছেন, পাথরটি ‘জেম কোয়ালিটি’ বা রত্নমানের হিরা। সোজা কথা, প্রাকৃতিক হিরার সবচেয়ে উন্নত ধরনের একটি। তিনি এটিকে ‘মূল্যবান’ আখ্যা দিয়ে জানান, আগামী অক্টোবরের প্রথমার্ধে সরকারি নিলামে হিরাটি তোলা হবে। ভারত ও বিদেশের ক্রেতারা সেখানে অংশ নিতে পারেন।
বুধবার (১২ আগস্ট) বিবিসি জানায়, হিরাটি পাওয়া গেছে পান্নার সারোখা গ্রামের একটি খনিতে। প্রায় দুই বছর আগে অল্প টাকায় খনিটি ইজারা নিয়েছিলেন অখিলেশ পাল ও আরও ছয়জন। অখিলেশ জানান, দীর্ঘদিন খনন করেও তারা কোনো হিরা না পাওয়ায় প্রায় এক বছর আগে খনিটি বন্ধ করে দেন। পরে পাশেই নতুন একটি খনি চালু করেন।
গত সোমবার ভারী বৃষ্টির পর নতুন খনিটি পরিদর্শনে গিয়ে পুরোনো খনিটিও দেখতে যান তারা। সেখানেই মাটির ওপর পড়ে থাকা পাথরটি চোখে পড়ে। পরীক্ষা ও ওজনের পর জানা যায়, সেটি ১৭.৯৬ ক্যারেটের একটি হিরা।
পান্নায় হিরা পাওয়া নতুন কোনো ঘটনা নয়। ভারতের অধিকাংশ হিরা মজুত এই মধ্যপ্রদেশেই। তবে এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র এবং খনি শ্রমিকদের বড় অংশই দৈনিক মজুরিতে কাজ করেন। অনেক ক্ষেত্রে শ্রমিকেরা হিরা খুঁজে পেলেও তার মালিকানা থাকে ইজারাদারের হাতে।
এবারের ঘটনাটি ব্যতিক্রম। সরকারি নিয়ম অনুযায়ী, নিলামে বিক্রির অর্থ থেকে ১২ শতাংশ রয়্যালটি কেটে নেওয়ার পর বাকি অর্থ সাত শ্রমিকের মধ্যে সমান ভাগে ভাগ হবে। এই অর্থ তাঁদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। স্থানীয় সংবাদমাধ্যমকে তিন শ্রমিক জানিয়েছেন, দারিদ্র্যের কারণে এতদিন বিয়ে করতেও পারেননি তাঁরা। হঠাৎ পাওয়া এই সম্পদ এবার তাঁদের জীবনের নতুন অধ্যায়ের সুযোগ করে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস...
২৮ মিনিট আগে
নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১১ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১২ ঘণ্টা আগে