
ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশে এখন থেকে দেশটিতে জন্মানো যেকোনো শিশুর জন্মসনদে উল্লেখ থাকতে হবে মা-বাবার ধর্ম। এত দিন নবজাতকের জন্মসনদে শুধু পরিবারের ধর্মের কথা উল্লেখ থাকত। এখন থেকে তা আর নয়।
নবজাতকের জন্মসনদে এত দিন শুধু ‘পরিবারের ধর্ম’ উল্লেখ করলেই চলত। তবে এখন থেকে মা-বাবা আলাদা আলাদা ধর্মের হলে শিশুর জন্মসনদে ভিন্ন ধর্মের কথা উল্লেখ থাকতে হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ, ঘুরপথে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির জন্যই কোমর বাঁধছে ভারতের কেন্দ্রীয় সরকার।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে বলেছেন, ‘এই নয়া ফরমান খুবই ক্ষতিকর। মোদি সরকার গোপনে নাগরিকত্বের সঙ্গে ধর্মের যোগ ঘটাতে চলেছে।’
তাঁর সাফ কথা, সিএএ চালুর পর নরেন্দ্র মোদি সরকার যে এনআরসির পথে হাঁটতে চলেছে, এটা তার আরও একটি ইঙ্গিত। রাজনৈতিক মহল অবশ্য বিষয়টিকে ‘লাভ জেহাদ’ চিহ্নিতকরণের চেষ্টা হিসেবেও দেখছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জন্ম-মৃত্যু উভয় ক্ষেত্রেই জাতীয় স্তরে একটি ডেটাবেইস তৈরি করা হবে। সেই তথ্য কাজে লাগানো হবে সম্পত্তি রেজিস্ট্রেশন, আধার, রেশন কার্ড, ভোটার তালিকা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারসহ (এনপিআর) বিভিন্ন জায়গায়।
সে জন্যই গত বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষে রেজিস্ট্রেশন অব বার্থস অ্যান্ড ডেথস (সংশোধিত) বিল-২০২৩ পাস করিয়েছে মোদি সরকার। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ বিভিন্ন ক্ষেত্রে জন্মসনদকে একমাত্র নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে গত বছরের অক্টোবরেই।
তবে এবার শিশুর জন্মসনদে মা-বাবার ধর্মের উল্লেখ-সংক্রান্ত নিয়মটি প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য সাকেত গোখলে এক্স হ্যান্ডলে আরও লিখেছেন, সিএএ নিয়ে মোদি সরকারের মিথ্যা আর গোপন থাকছে না। এর নেপথ্যের লক্ষ্য হলো এনআরসি আনা এবং ভারতের নাগরিকত্বকে ধর্মভিত্তিক করে তোলা। সিএএ নিয়ে নরেন্দ্র মোদি সরকারের ক্ষতিকর ও অশুভ উদ্দেশ্য পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে বলেই দাবি সাকেত গোখলের।

ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
১৪ মিনিট আগে
ভারত তিব্বতের কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য হিমালয়ের লিপুলেখ গিরিপথ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-নেপাল সম্পর্কে। বিতর্কিত কালাপানি অঞ্চলের অন্তর্ভুক্ত এই গিরিপথ নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে নেপাল ভারতের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
৩৫ মিনিট আগে
ফিলিপাইনের সিনেট ভবনে বুধবার (১৩ মে) সন্ধ্যায় এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত সিনেটর রোনাল্ড ডেলা রোসাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে এই উত্তেজনার সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছে চীন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তাঁকে ঘিরে আয়োজন করা হয় লাল গালিচা সংবর্ধনা। দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য চীনে গেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে