
ছবি: সংগৃহীত ভারতের বেঙ্গালুরুতে স্থানীয় পুলিশ এক পাকিস্তানি নাগরিক, তাঁর বাংলাদেশি স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর আনেকাল শহরের জিগানি এলাকায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট থেকে রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চারজন গত ১০ বছর ধরে ভারতে বসবাস করছেন এবং গত বছর তাঁরা বেঙ্গালুরুর জিগানি এলাকাটিতে এসেছিলেন। গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক সেখানে একটি রেস্তোরাঁ চালাতেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তানি ওই নাগরিকের স্ত্রী বাংলাদেশের নাগরিক। এর আগে তাঁরা ঢাকায় ছিলেন। সেখানেই তাঁদের বিয়ে হয়েছিল।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দম্পতি ২০১৪ সালে ভারতের দিল্লিতে পৌঁছান। পরে ২০১৮ সালে বেঙ্গালুরুতে স্থানান্তরিত হন। গ্রেপ্তার হওয়া অন্য দুজন বাংলাদেশি নারীর বাবা-মা। গতকাল রোববার জিগানি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
এই গ্রেপ্তারের বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘আমাদের জিগানি ইন্সপেক্টর এই বিষয়টি তদন্ত করে একটি মামলা করেছেন। একটি পরিবারের চারজন লোক জাল নথির সাহায্যে এখানে অবৈধভাবে বসবাস করছিল। মামলা দায়েরের পর সেই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের ফলাফলের ভিত্তিতে আমরা আরও ব্যবস্থা নেব।’
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ভুয়া নাম ও পরিচয়পত্র ব্যবহার করছিল বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা। পুলিশ গ্রেপ্তার হওয়া পাকিস্তানিকে তাঁর নেটওয়ার্ক এবং কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের সম্পর্কে বিশদ বিবরণ সংগ্রহ করেছি এবং মামলাটি তদন্ত করছি। তারা একটি গ্যারেজে বিভিন্ন সামগ্রী সরবরাহ করছিল। এই বিষয়টিও তদন্ত করা দরকার।’
গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে কিছু জব্দ করা হয়েছে কি-না জিজ্ঞেস করা হলে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটিও তদন্তের অংশ।’

পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে