কৃষি আইন প্রত্যাহার করার পরেও কৃষক আন্দোলন থামছে না। ভারতের ৫ রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে বিজেপির চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে এই কৃষক আন্দোলন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেসশাসিত পাঞ্জাবে বিজেপি এবারও লড়াইয়ের ময়দানে নেই। উত্তরাখণ্ডেও কৃষক বিদ্রোহের কারণে ক্ষমতা হারাতে পারে মোদীর দল। দুই ছোট রাজ্য মণিপুর ও গোয়াতে কী হবে তা এখনো বোঝা যাচ্ছে না।
সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে নিয়েও চিন্তার ভাঁজ বাড়ছে বিজেপির। কারণ ভারতীয় কিষান সংস্থার নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, ভোটের ময়দান বিজেপির হিন্দু-মুসলিম খেলার মাঠ নয়। জাত-পাতের বদলে উন্নয়নের নিরিখেই ভোটদানের ডাক দেন তিনি। সেই সঙ্গে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের মৃত্যুতে বিজেপি সরকারের নীরবতা নিয়েও কটাক্ষ করেন তিনি।
ভারতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই কৃষি আইন সংশোধনের নামে তিনটি নতুন আইন পাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় কৃষক আন্দোলন। টানা এক বছর আন্দোলন চলার পর সরকার বাধ্য হয় আইন প্রত্যাহার করতে। কিন্তু আইন প্রত্যাহার করে ক্ষমা চাইলেও বহু আন্দোলনরত কৃষকের মৃত্যু নিয়ে নীরব সরকার। আর তাই ক্ষোভ কমেনি কৃষক নেতাদের।
উত্তর প্রদেশে ভোট শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি। ২০১৩-র দাঙ্গায় বিধ্বস্ত মজফ্ফরপুরেই প্রথম দফায় ভোট হবে। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে রাকেশ টিকায়েত বলেছেন, মানুষই সাম্প্রদায়িক উসকানিকে প্রতিহত করবেন।
এদিকে, রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অনুমান, কৃষক বিদ্রোহের জেরে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে বিজেপির ফল এবার খারাপ হবে। হিন্দু-মুসলিম নির্বিশেষে মানুষ ক্ষেপে আছেন বিজেপির বিরুদ্ধে। কৃষি প্রধান পাঞ্জাবে বিজেপির এবারও তেমন কোনো অস্তিত্বই নেই। গতবার ১১৭ কেন্দ্রের মধ্যে বিজেপি জিতেছিল মাত্র ৩টি কেন্দ্রে। এবারও ভালো কিছু বলছে না বিভিন্ন জরিপ। বরং উত্তরাখন্ড চিন্তায় রেখেছে বিজেপিকে। একই চিত্র মণিপুর ও গোয়াতেও। কারণ দুই রাজ্যেই হিন্দুরা সংখ্যালঘু। ধর্মীয় বিভাজন বা কৃষক বিদ্রোহ বুমেরাং হতে পারে বিজেপির জন্য।

রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
১ ঘণ্টা আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৬ ঘণ্টা আগে