
বিশ্বজুড়ে লেখক ও শিল্পীদের লক্ষ্য করে প্রতারণার নতুন কৌশল হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। খ্যাতিমান লেখক, প্রকাশক বা সাহিত্য এজেন্ট সেজে তারা উদীয়মান লেখকদের সঙ্গে যোগাযোগ করছে এবং ধীরে ধীরে বিশ্বাস অর্জনের পর অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার (১২ মে) যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, আইরিশ-অস্ট্রেলীয় লেখক ট্রেসি অ্যান মর্টন সম্প্রতি এমনই একটি ইমেইল পেয়েছিলেন। এটি পাঠানো হয়েছিল বিখ্যাত ঔপন্যাসিক জেডি স্মিথের নামে। ইমেইলে তাঁর লেখার প্রশংসা করে বলা হয়, তাঁর লেখনী ‘পরিকল্পিত অথচ জীবন্ত’ এবং যোগাযোগ বজায় রাখার আগ্রহও প্রকাশ করা হয়। মুহূর্তের জন্য মর্টন বিশ্বাস করতে শুরু করেছিলেন যে, সত্যিই হয়তো বিশ্বখ্যাত কোনো লেখক তাঁর কাজ পড়েছেন।
তবে পরে তিনি বুঝতে পারেন, এটি ছিল প্রতারণার ফাঁদ। কারণ ইমেইল ঠিকানাটি ছিল সন্দেহজনক—একটি সাধারণ জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল। মর্টন জানান, এই ধরনের বার্তা এখন প্রায় প্রতিদিনই তিনি পান। কখনো সাহিত্য এজেন্ট, কখনো প্রকাশক, আবার কখনো চলচ্চিত্র প্রযোজক সেজে প্রতারকেরা যোগাযোগ করে।
বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতারকেরা এখন কয়েক সেকেন্ডের মধ্যে প্রকাশিত লাখো বই, লেখকের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারছে। এরপর লেখকের রুচি ও মানসিকতার সঙ্গে মিল রেখে তৈরি করা হচ্ছে অত্যন্ত বিশ্বাসযোগ্য বার্তা।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি এই ধরনের একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে এফবিআই। অভিযোগ, তারা ৮ শতাধিক বয়স্ক লেখকের কাছ থেকে প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার হাতিয়ে নিয়েছে। লেখকদের বই হলিউডে চলচ্চিত্রে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েই এই প্রতারণা চালানো হয়।
যুক্তরাজ্যের লেখক সংগঠন ‘সোসাইটি অব অথরস’ জানিয়েছে, গত এক বছরে এই ধরনের প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। সংগঠনটির কর্মকর্তাদের মতে, প্রতারকেরা এখন অনেক ধৈর্য ধরে দীর্ঘ সময় ধরে সম্পর্ক তৈরি করে, যাতে লেখকেরা সহজে সন্দেহ না করেন।
বিশেষজ্ঞদের পরামর্শ, কোনো লেখক বা এজেন্টের পরিচয়ে ইমেইল এলে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট থেকে যোগাযোগের তথ্য যাচাই করা উচিত। কারণ প্রশংসা ও স্বীকৃতির আকাঙ্ক্ষাকেই এখন সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে এআই-চালিত প্রতারক চক্র।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
৩৩ মিনিট আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
২ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
বেলজিয়ামের এক সময়ের গাড়ি বিক্রেতা ২৬ বছর বয়সী ক্লেমাঁ ভানডেনকার্কহোভকে আনুষ্ঠানিকভাবে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন দেশটির রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। আইনি স্বীকৃতির ফলে ক্লেমাঁ এখন রাজপুত্রের মর্যাদা পাবেন।
৩ ঘণ্টা আগে