
আসামের গুয়াহাটির কাছের একটি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরার এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় আসাম ও ত্রিপুরা রাজ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনই বিশ্ববিদ্যালয়টির ছাত্র এবং তাঁরা মণিপুরের বাসিন্দা।
ঘটনাটি ঘটে গত ১৩ সেপ্টেম্বর রাতে, পানিখাইটি এলাকায়। এটি গুয়াহাটি থেকে ৫৫ কিলোমিটার দূরে। বিষয়টি পুলিশ জানতে পারে গত মঙ্গলবার। সেন্ট্রাল পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অব পুলিশ অমিতাভ বসুমতারি জানিয়েছেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে একটি মামলা দায়ের করা হয়।
বসুমতারি সাংবাদিকদের বলেন, ‘তদন্তে জানা গেছে, গত ১৩ তারিখ রাতে এক মেয়ে এবং পাঁচজন ছেলে ছাত্র একটি পার্টিতে অংশ নিয়েছিল। মেয়েটি তার কামরায় ফিরে গিয়েছিল এবং সে মাদক সেবন করেছিল বলে জানা গেছে। আর সকালে সে উঠে জানতে পারে যে, তারই এক ছেলেবন্ধু তাকে ধর্ষণ করেছে।’
ডিসিপি বসুমতারি বলেন, ‘আমরা অপরাধীদের শনাক্ত করেছি এবং তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। তারা নাবালক হওয়ায় তাদের কামরূপ মেট্রোতে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বেশি তথ্য প্রকাশ করতে চাই না। তদন্ত চলছে এবং আমরা ইতিমধ্যে অভিযুক্তদের কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তারা নাবালক হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।’
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচজনকেই সাময়িক বরখাস্ত করেছে। তবে পুলিশ নাম প্রকাশ না করলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিভাগ পাঁচজনেরই নাম প্রকাশ করেছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ত্রিপুরার টিপরা মোথা জনজাতির নেতা প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা জানিয়েছেন, ভুক্তভোগী নারী ত্রিপুরার বাসিন্দা। তিনি লিখেছেন, ‘ত্রিপুরার এক নারী গুয়াহাটিতে ধর্ষণের শিকার হয়েছেন। আমি ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি এবং তাঁকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি। আমরা নিশ্চিত করব যে, ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন।’

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইতিহাসে ১৯০৬ সালের ভয়াবহ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড একটি স্মরণীয় ঘটনা। সেই দুর্যোগে শহরের বহু স্থাপনার সঙ্গে ধ্বংস হয়ে যায় প্রায় দুই লাখ বইসমৃদ্ধ মেকানিকস ইনস্টিটিউট লাইব্রেরির বিশাল সংগ্রহ।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান ইস্যুসহ বৈশ্বিক দায়িত্ব পালন করলেও যুক্তরাষ্ট্র এশিয়ায় তার মিত্রদের প্রতি প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে না। আজ শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রি-লা ডায়ালগে তিনি এই মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগে
উত্তেজিত জনতা ও বিজেপি কর্মীরা অভিষেককে লক্ষ্য করে অনবরত ডিম ও পাথর নিক্ষেপ করতে থাকে এবং ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা মাথায় হেলমেট পরিয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজাকে উদ্ধার করেন...
১১ ঘণ্টা আগে
জাপানের জনসংখ্যা গত পাঁচ বছরে রেকর্ড ২ দশমিক ৫ শতাংশ কমেছে। গতকাল শুক্রবার (২৯ মে) প্রকাশিত দেশটির সর্বশেষ জাতীয় আদমশুমারির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা নেমে এসেছে ১২ কোটি ৩০ লাখে, যা ২০২০ সালের তুলনায় ৩০ লাখের বেশি কম।
১১ ঘণ্টা আগে