আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে গ্রেপ্তার করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার সকাল থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আট ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সোমবার তাঁকে আদালতে তোলা হবে।
মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তারে নিন্দা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট বার্তায় তিনি লেখেন, ‘মনীশ নির্দোষ। তাঁর গ্রেপ্তার নোংরা রাজনীতির অংশ। মনীশকে গ্রেপ্তার করায় মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সকলেই সবকিছু দেখছে এবং বুঝতে পারছে। জনগণ এর জবাব দেবে। তবে এটি আমাদের গতি আরও বাড়িয়ে দেবে। আমাদের আন্দোলন বেগবান হবে।’
এক সংবাদ সম্মেলনে আম আদমি পার্টি দাবি করে, বিজেপি মনীশ সিসোদিয়াকে দুর্নীতিবাজ বলে মনে করলেও তাঁর বাড়ি কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। তাঁরা কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। এই গ্রেপ্তারকে আম আদমি পার্টি ও কেজরিওয়ালের জনপ্রিয়তার বিরুদ্ধে আক্রমণ বলে দাবি করা হয়।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ২২ জুলাই নতুন আবগারি নীতি কার্যকর করার ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। তিনি এ বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেন। দিল্লির মুখ্য সচিব একটি রিপোর্ট দিয়ে জানান, মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। মদের ব্যবসায়ীদের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে।
একই বছরের ২৮ জুলাই সিসোদিয়া জানান, পরবর্তী ৬ মাস দিল্লিতে পুরোনো আবগারি নীতিই কার্যকর থাকবে। যত দিন না নতুন আবগারি নীতি চালু হচ্ছে, তত দিন পুরোনো নীতি মেনে চলা হবে। ১৭ আগস্ট মামলা রুজু করে সিবিআই।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে