
ভারতীয় রাজনীতির পরীক্ষাগার বলে পরিচিত বিহারের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। শুরুর দিকের ইঙ্গিতে দেখা যাচ্ছে, ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) কয়েকটি আসনে এগিয়ে আছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের প্রবণতা অনুযায়ী, এনডিএ ৮০ আসনে এগিয়ে। আর বিরোধী দলগুলোর জোট মহাগাঠবন্ধন এগিয়ে ৫৫ আসনে। এই প্রতিবেদন লেখার সময়ে ডাকযোগে আসা ব্যালটের গণনা চলছিল।
মহাগাঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব রঘুপুর আসনে এগিয়ে আছেন। বিজেপির টিকিটে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা গায়িকা মৈথিলী ঠাকুর আলীনগরে এগিয়ে আছেন। সব মিলিয়ে ২৪৩টি আসনের ফল ঠিক করে দেবে জনতা দলের (ইউনাইটেড) প্রধান ও দীর্ঘসময় ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিতীশ কুমার তিনি কী পঞ্চমবারের মতো রেকর্ড গড়বেন নাকি সরকার পরিবর্তনের দৃশ্য দেখা যাবে।
এর আগে, দুই দফায় গত ৬ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত ২৪৩ সদস্যের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ঐতিহাসিক ৬৭.১৩ শতাংশ ভোট পড়েছে।
অধিকাংশ এক্সিট পোল এনডিএর দাপুটে জয়ের পূর্বাভাস দিয়েছে। জেডিইউও এই জোটের অংশ। তবে তেজস্বী যাদব এসব পূর্বাভাস নাকচ করে দিয়েছেন এবং দাবি করেছেন, মহাগাঠবন্ধনই ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তেজস্বী যাদব ছাড়াও দুই জোটের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিংহ, জনশক্তি জনতা দল (জেজেডি)-এর তেজ প্রতাপ এবং বিহার কংগ্রেস সভাপতি রাজেশ কুমার।

ইরানে চলমান যুদ্ধে কোনো স্থল সৈন্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনে মাসের পর মাস নয়, আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। আজ শুক্রবার ফ্রান্সে জি-৭ জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যয় হওয়ায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে মিত্র দেশগুলোকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে, পেন্টাগন এখন তেহরানের বিরুদ্ধে যুদ্ধে মজুত করা অস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কিয়েভের জন্য...
১ ঘণ্টা আগে
ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত থামাতে কূটনীতির ওপরই এখন বেশি জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ইরানের বৈদ্যুতিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসে সমঝোতার জন্য আর ১০ দিন সময় দিয়েছেন তিনি। এ ছাড়া ইরান ইস্যুতে ধনী দেশগুলোর জোট জি৭-এর নেতাদের সঙ্গে....
১ ঘণ্টা আগে
ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ মানুষের আশা-ভয়, অনিশ্চয়তা ও দৈনন্দিন জীবনের প্রতিফলন অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে এক ব্যতিক্রমী ডায়েরিতে। এই ডায়েরির লেখক আর দশজন সাধারণ নাগরিক নন—তিনি দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ছেলে ইউসেফ পেজেশকিয়ান।
২ ঘণ্টা আগে