
রাশিয়ার গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তাকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।
রোববার (৮ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়—গুলির ঘটনাটি ঘটে গত শুক্রবার, মস্কোর একটি আবাসিক ভবনের সিঁড়িঘরে। সেখানে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর উপপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে তিনবার গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং তাঁর অবস্থা তখন সংকটাপন্ন ছিল।
রোববার এফএসবি জানিয়েছে, এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে লিউবোমির কোরবা নামে এক রুশ নাগরিককে দুবাইয়ে আটক করা হয়েছে। কোরবার জন্ম ১৯৬০ সালে, তৎকালীন সোভিয়েত ইউক্রেনের টার্নোপিল অঞ্চলে। রুশ টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, মুখোশধারী এফএসবি সদস্যরা একটি ছোট বিমানে করে চোখ বাঁধা অবস্থায় তাঁকে রাশিয়ায় নিয়ে যাচ্ছেন।
রুশ নিরাপত্তা সংস্থাটির দাবি, কোরবাকে ইউক্রেনীয় গোয়েন্দারা এই হামলার দায়িত্ব দিয়েছিল। মাকারভ পিস্তল ও সাইলেন্সার ব্যবহার করে ক্রেমলিন থেকে প্রায় সাত মাইল দূরের ওই ভবনে হামলাটি চালানো হয়। এফএসবি আরও জানায়, তারা হামলার সঙ্গে জড়িত কোরবার দুই সহযোগীকেও শনাক্ত করেছে। এর মধ্যে একজনকে মস্কোয় আটক করা হয়েছে এবং আরেকজন ইউক্রেনে পালিয়ে গেছেন।
হামলার দায় আনুষ্ঠানিকভাবে এখনো কেউ স্বীকার করেনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন—রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনাকে ব্যাহত করতেই এই হামলার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি রাশিয়ার অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলও হতে পারে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ সামরিক গোয়েন্দা তৎপরতার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন আলেক্সেয়েভ। ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসনের সময় তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গোয়েন্দা তথ্য সরবরাহকারী শীর্ষ কর্মকর্তাদের একজন ছিলেন। ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহের সময় তাদের নেতা ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ায় আলেক্সেয়েভ বেশ আলোচনায় ছিলেন। পরে তিনি কিছুটা কোণঠাসা হলেও পদে বহাল ছিলেন।
আলেক্সেয়েভের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, তাঁর সেরে ওঠার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক শিশু যৌনপাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে দীর্ঘ দুই বছর ধরে পলাতক বাংলাদেশি নাগরিক জুবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (এফবিআই)। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাঁকে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করা হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমানবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগে
বিশ্ব জ্বালানি বাজারের টানাপোড়েনের মাঝেই ভারতের জন্য সাময়িক স্বস্তির খবর। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দিয়েছেন, ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনার জন্য ৩০ দিনের ছাড় দেওয়া হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহে ভারতের প্রবেশাধিকার সাময়িকভাবে বাড়ল।
২৮ মিনিট আগে
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। যদিও মধ্যপ্রাচ্যজুড়ে মিত্রদেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরানের শাসকগোষ্ঠী।
১ ঘণ্টা আগে