
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় ভারত একটি রাফাল যুদ্ধবিমান হারিয়েছে। অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। তবে ভারত যুদ্ধে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও যুদ্ধবিমান হারানোর বিষয়টি বারবার অস্বীকার করেছে।
এবার রাফালের ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ড্যাসল্ট অ্যাভিয়েশন জানিয়েছে, এটি উচ্চমাত্রার প্রযুক্তিগত ত্রুটির কারণে যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছে। এর সঙ্গে প্রতিপক্ষের প্রতিহতের কোনো সম্পর্ক নেই।
ফরাসি ওয়েবসাইট এভিওঁ দে শ্যাসি—এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। এভিওঁ দে শ্যাসি তাদের প্রতিবেদনে ড্যাসল্ট অ্যাভিয়েশনের চেয়ারম্যান ও সিইও এরিক ত্রাপিয়ের উদ্ধৃতি দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এরিক ত্রাপিয়ের দাবি করেছেন, ১২ হাজার মিটারেরও বেশি উচ্চতায় একটি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো শত্রুপক্ষ জড়িত ছিল না কিংবা কোনো শত্রু রাডার সিগনাল ধরা পড়েনি।
যদিও, এমন পরিস্থিতিতে রাফাল হারানোর বিষয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কিংবা এ ধরনের কোনো ঘটনা স্বীকার করেনি।
গত মাসে, সিঙ্গাপুরে ‘শাংগ্রি-লা ডায়ালগে’ ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান স্বীকার করেন, ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারতীয় বিমানবাহিনীর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি পাকিস্তানের হাতে রাফালসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি স্পষ্টভাবে অস্বীকার করে বলেন, এই দাবি ‘সম্পূর্ণ মিথ্যা।’
সেই একই দিনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান আরও বলেন, ‘আমরা কৌশলে পরিবর্তন এনেছিলাম এবং এরপর ৭,৮ ও ১০ (মে) তারিখে—বিশেষ করে ১০ মে ব্যাপকভাবে—পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন বিমানঘাঁটিতে সফলভাবে নির্ভুল হামলা চালিয়েছিলাম।’
ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের প্রতিরক্ষা অ্যাটাশে নৌবাহিনীর ক্যাপ্টেন শিব কুমারও ‘অপারেশন সিন্দুর’-এ ভারতীয় বাহিনীর ‘কিছু’ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। সেমিনারে তিনি স্বীকার করেন, কিছু যুদ্ধবিমান ভারত হারিয়েছে। এই ক্ষয়ক্ষতি হয়েছে মূলত রাজনৈতিক নেতৃত্বের ভুল নির্দেশনার কারণে।
এর আগে পাকিস্তান দাবি করেছিল, যুদ্ধের সময় তিনটি রাফাল ভূপাতিত হয়েছে। ওই সময় ড্যাসল্ট অ্যাভিয়েশনের সিইও এরিক ত্রাপিয়ে এই দাবিকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছিলেন।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৯ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১০ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
১০ ঘণ্টা আগে