
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) বিরুদ্ধে রোহিঙ্গা ও বাংলাদেশিদের সমর্থনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার এক সমাবেশে ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলটির বিরুদ্ধে এমন গুরুত্বর অভিযোগ তুললেন ভারতের প্রধানমন্ত্রী।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রধানমন্ত্রী মোদি রাজ্যটির জামশেদপুরে এক সমাবেশে বলেছেন, ‘সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। জমি দখল করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা (বাংলাদেশি ও রোহিঙ্গা) পঞ্চায়েতে অবস্থান নিচ্ছে। মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বাড়ছে...অনুপ্রবেশকারীদের কারণে প্রতিটি ঝাড়খণ্ডি অনিরাপদ বোধ করছে।’
নরেন্দ্র মোদি আরও বলেন, ‘জেএমএম বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে...এই অনুপ্রবেশকারী এবং চরমপন্থীরা জেএমএম দখল করে নিচ্ছে...এটা ঘটেছে কারণ জেএমএমে কংগ্রেসের ভূত ঢুকেছে...কংগ্রেসের ভূত যখন কোনো দলে প্রবেশ করে, তখন তুষ্টি সেই দলের একমাত্র অ্যাজেন্ডা হয়ে দাঁড়ায়...এই দলগুলো ধর্মের ভিত্তিতে তাদের ভোটব্যাংক গঠন করতে চায়।’
অনুপ্রবেশকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সমস্যা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।
এএনআই মোদিকে উদ্ধৃত করে বলেছে, ‘ছোট মেয়ের বাবা-মা চিন্তিত। দু-তিন দিন আগে ঝাড়খণ্ড হাইকোর্ট অনুপ্রবেশের তদন্তের জন্য একটি স্বাধীন প্যানেল গঠনের নির্দেশ দেয়। কিন্তু জেএমএম সরকার ঝাড়খণ্ডে অনুপ্রবেশের কথা মানতে রাজি নয়। সাঁওতাল পরগনা ও কোলহানে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ একটি বড় সমস্যা। পুরো অঞ্চলের জনসংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছে।’
প্রধানমন্ত্রী মোদি জেএমএম, কংগ্রেস এবং আরজেডিকে ‘ঝাড়খণ্ডের শত্রু’ বলে অভিহিত করেছেন।
মোদি বলেন, ‘আরজেডি এখনো ঝাড়খণ্ডের ওপর প্রতিশোধ নিতে চায়। আর কংগ্রেস ঝাড়খণ্ডকে ঘৃণা করে। কংগ্রেস কয়েক দশক দিল্লি থেকে দেশ শাসন করলেও পিছিয়ে থাকা আদিবাসী ও দলিতদের এগিয়ে আসতে দেয়নি। জেএমএম আদিবাসী ভোট ব্যবহার করে রাজনীতিতে এগিয়ে এসেছে। কিন্তু আজ তাঁরা আদিবাসীদের ভূমি দখলকারীদের পাশে দাঁড়িয়েছে।’
পিটিআই মোদিকে উদ্ধৃত করে বলেছে, ‘এটি জেএমএমকে বিদায় জানানোর সময়। দলটি রাজ্যের খনি, খনিজ, সেনাবাহিনীর জমি লুট করেছে। কংগ্রেসের দুর্নীতির স্কুল জেএমএম সরকারকে প্রশিক্ষণ দিয়েছে।’

ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ বহাল রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ফের সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
১ ঘণ্টা আগে
কলকাতার এক চিরাচরিত সকাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালাতে বাড়ি বাড়ি ঘুরছেন নেতা-কর্মীরা। তেমনই প্রচারে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি।
৫ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা নির্ধারিত শিডিউল অনুসারেই হবে; এমনটি জানিয়েছে পাকিস্তান সরকারের একটি সূত্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দলের অগ্রবর্তী সদস্যরা ইসলামাবাদ পৌঁছেছেন। সৌদি আরবের সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া ও আল হাদাসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে