বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে গাছের ছত্রাকে আক্রান্ত হয়েছেন কলকাতার একজন উদ্ভিদ ছত্রাকবিদ। গবেষকদের মতে, উদ্ভিদের ছত্রাকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সময় উদ্ভিদের সংক্রমণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ছত্রাকে আক্রান্ত ব্যক্তির চিকিৎসকেরা মেডিকেল মাইকোলজি কেস রিপোর্টস নামের একটি জার্নালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। যেখানে আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে ৬১ বছর বয়সী ব্যক্তি তিন মাস ধরে কর্কশ কণ্ঠস্বর, কাশি, ক্লান্তি ও গিলতে অসুবিধার মতো উপসর্গে ভুগতে থাকার পর তিনি কলকাতার একটি হাসপাতালের শরণাপন্ন হন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির ডায়বেটিস, এইচআইভি সংক্রমণ, রেনাল রোগ, কোনো দীর্ঘস্থায়ী রোগ, ইমিউনোসপ্রেসিভ ওষুধ সেবন বা মানসিক আঘাতের ইতিহাস নেই। পেশায় ওই ব্যক্তি একজন উদ্ভিদ মাইকোলজিস্ট। দীর্ঘদিন ধরে তিনি গবেষণার অংশ হিসেবে ক্ষয়িষ্ণু উপাদান, মাশরুম এবং বিভিন্ন উদ্ভিদ ছত্রাক নিয়ে কাজ করছিলেন।
গবেষণাটি পরিচালনা করেছেন কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালের ডা. সোমা দত্ত ও ডা. উজ্জ্ববীনী রায়। তারা রিপোর্টে বলেছেন, কনড্রোস্টেরিয়াম পারপিউরিয়াম নামের একটি উদ্ভিদ ছত্রাক গাছে রুপালি পাতা রোগের জন্ম দেয়। বিশেষ করে গোলাপ জাতের উদ্ভিদে। এই প্রথম উদ্ভিদের ছত্রাক দ্বারা কোনো মানুষ আক্রান্ত হলেন। প্রচলিত পদ্ধতি (মাইক্রোস্কপি ও কালচার) এই ছত্রাক শনাক্তে ব্যর্থ হয়েছে।
গবেষকেরা বলেছেন, শুধু নিবিড় সিকুয়েন্সিং এই অস্বাভাবিক প্যাথোজেন শনাক্ত করতে পারে। এ ঘটনা দেখিয়ে দিচ্ছে, পরিবেশগত উদ্ভিদ ছত্রাক মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে। রোগ ছড়ানো ছত্রাকের প্রজাতি শনাক্ত করতে আণবিক (মলিকিউলার) কৌশল ব্যবহারে গুরুত্বারোপ করছে।
ক্ষয়িষ্ণু উপাদানের পুনরাবৃত্ত এক্সপোজার এই বিরল সংক্রমণের কারণ হতে পারে বলেও বলছেন চিকিৎসকেরা।
ম্যাক্রোস্কোপিক ও মাইক্রোস্কোপিক মরফোলজিতে ছত্রাকের সংক্রমণ স্পষ্ট ছিল। কিন্তু সংক্রমণের প্রকৃতি, বিস্তারের সম্ভাবনা ইত্যাদি নিশ্চিত করা যায়নি।
চিকিৎসকদের মতে, লোকটির ঘাড়ে ফোড়া শনাক্ত করা হয়েছিল এবং অস্ত্রোপচার করা হয়েছে। এরপর এক্স-রেতে অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি এবং রোগী একটি ছত্রাকবিরোধী ওষুধ গ্রহণ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৪৩ মিনিট আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
২ ঘণ্টা আগে