
ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সরকার গঠনের পথের কাঁটা আরেকটু দূর হলো যেন। অন্ধ্রপ্রদেশের স্থানীয় রাজনৈতিক দল ও ১৬টি লোকসভা আসন পাওয়া চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশাম পার্টি জানিয়েছে, তাঁরা বিজেপির এনডিএ জোটের সঙ্গেই থাকছেন। তবে এর মধ্যে বিজেপির জন্য আশঙ্কার খবর হলো, অপর জোটসঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার তাঁদের সঙ্গে দেখা করছেন না।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ বুধবার তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু সাংবাদিকদের সামনে এনডিএ জোটের প্রতি তাঁর দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা এনডিএ জোটের সঙ্গে আছি এবং দিল্লিতে আজ জোটের যে বৈঠক অনুষ্ঠিত হবে, আমি তাতে যোগ দেব।’
এর আগেও ফল প্রকাশের পর চন্দ্রবাবু নাইডু সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এনডিএ জোটের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘অন্ধ্রপ্রদেশের জনগণ আমাদের একটি অসাধারণ ম্যান্ডেট দিয়েছে। এই ম্যান্ডেট আমাদের জোট ও আমাদের রাজ্যের প্রতি জোটের যে দৃষ্টিভঙ্গি, তার প্রতি জনগণের আস্থার প্রতিফলন। আমরা জনগণকে নিয়ে একসঙ্গে অন্ধ্রপ্রদেশকে পুনর্গঠন করব এবং এর গৌরব পুনরুদ্ধার করব।’
চন্দ্রবাবু নাইডুর এ কথা থেকে অনেকটাই স্পষ্ট যে, তাঁর হয়তো আপাতত এনডিএ জোট ছাড়ার কোনো ইচ্ছা নেই। কিন্তু এ ধরনের আচরণ দেখা যায়নি নিতীশ কুমারের তরফ থেকে। গতকাল মঙ্গলবার বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী একাধিকবার নিতীশের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও তিনি দেখা দেননি।
বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে নিতীশের দেখা করতে না চাওয়ার বিষয়টি বেশ কল্পনা-জল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইন্ডিয়া জোটের নেতারা তাঁর সঙ্গে দেখা করেছেন—এমন খবর চাউর হওয়ার পর থেকে বিষয়টি আরও গভীর হয়েছে। তবে দিল্লিতে নিতীশের দলের সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র কেসি ত্যাগী দ্য হিন্দুকে বলেছেন, ‘আমরা এনডিএ জোটে ছিলাম এবং আমরা তাদের সঙ্গেই এগিয়ে যাব।’

বিশ্বজুড়ে লেখক ও শিল্পীদের লক্ষ্য করে প্রতারণার নতুন কৌশল হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। খ্যাতিমান লেখক, প্রকাশক বা সাহিত্য এজেন্ট সেজে তারা উদীয়মান লেখকদের সঙ্গে যোগাযোগ করছে এবং ধীরে ধীরে বিশ্বাস অর্জনের পর অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার একটি মালবাহী জাহাজ রহস্যজনক বিস্ফোরণের পর ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত উত্তর কোরিয়ার উদ্দেশে সাবমেরিনে ব্যবহৃত দুটি পারমাণবিক রিঅ্যাক্টরের যন্ত্র
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রকাশিত গোপন ইউএফও নথি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে একটি রহস্যময় ‘আট কোনা’ উড়ন্ত বস্তুর ভিডিওকে ঘিরে ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও তিস্তা প্রকল্পকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে ইতিবাচ
৫ ঘণ্টা আগে