
আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
শুক্রবার (১০ অক্টোবর) ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে অংশ নিতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তসলিমা নাসরিন লিখেছেন, ‘তালেবানরা নারী অধিকারের বিরোধী। কারণ, তারা নারীদের মানুষই মনে করে না।’
তিনি আরও বলেন, ‘আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছেন এবং এক সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু তিনি কোনো নারী সাংবাদিককে সেখানে প্রবেশ করতে দেননি। তালেবানদের প্রচলিত ইসলামে নারীরা কেবল গৃহবন্দী, সন্তান জন্মদানে এবং স্বামী ও সন্তানদের সেবায় নিয়োজিত থাকতেই পারে। এই নারীবিদ্বেষী পুরুষেরা ঘরের বাইরে নারীদের দেখতে চায় না—না স্কুলে, না কর্মস্থলে। তারা নারীদের মানুষ মনে করে না। পুরুষ সাংবাদিকদের যদি বিবেক থাকত, তারা সেই সংবাদ সম্মেলন বর্জন করতেন।’
তসলিমা আরও বলেন, ‘যে রাষ্ট্র নারীবিদ্বেষের ভিত্তিতে টিকে থাকে, তা বর্বর রাষ্ট্র। কোনো সভ্য দেশই এমন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত নয়।’
এ ঘটনার কয়েক ঘণ্টা পর আজ শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ওই সংবাদ সম্মেলনের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনটি আফগান দূতাবাসে আয়োজিত হয়। বৈঠকের পর কোনো যৌথ প্রেস ব্রিফিং হয়নি; আফগানিস্তান এককভাবে তাদের দূতাবাসে সংবাদ সম্মেলন করেছে।
ওই সংবাদ সম্মেলনে আমির খান মুত্তাকি আঞ্চলিক সম্পর্ক, ভারত-আফগানিস্তান বাণিজ্য, মানবিক সহায়তা, বাণিজ্য রুট ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে বক্তব্য দেন। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেবল পুরুষ সাংবাদিকেরা।
২০২১ সালের আগস্টে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আফগান নারীরা বিশ্বের সবচেয়ে ভয়াবহ নারী অধিকার সংকটে পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ‘তালেবান ২.০’ সরকারের অধীনে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর ক্রমাগত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে—যা নারীদের একেবারে সমাজ থেকে মুছে দেওয়ার শামিল।
নারী সাংবাদিকদের বাদ দেওয়ার ঘটনায় আফগানিস্তানজুড়ে এবং ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভারতের কংগ্রেস নেতা পি চিদাম্বরম এক্সে লিখেছেন, ‘আমি হতবাক! আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত মত—পুরুষ সাংবাদিকদের উচিত ছিল, তারা যখন দেখলেন নারী সহকর্মীরা বাদ পড়েছেন, তখনই বর্জন করে বেরিয়ে আসা।’
উল্লেখ্য, আমির খান মুত্তাকির চলমান ভারত সফর ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। তালেবান ক্ষমতা দখলের পর এটি ভারতে আফগানিস্তানের প্রথম উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর।

ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠানো হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ট্যাংকারও ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বন্দর নথি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার ইভান মিলাট আরও অন্তত ৩০টি হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টারি তদন্তে উঠে এসেছে। পুরোনো ও অমীমাংসিত মামলাগুলো নতুন করে তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন ও পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে।
৪ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাঁরা আটক হন।
৫ ঘণ্টা আগে
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
৮ ঘণ্টা আগে