
বিয়ের মঞ্চে বর-কনে। চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠান। অতিথিরা বিয়ের আয়োজন দেখছেন মনোযোগ দিয়ে। আনন্দের সময়টুকু ধারণ হচ্ছিল ভিডিওগ্রাফারের ক্যামেরায়। এমন সময় কনেকে গুলি করে পালালেন এক যুবক। আনন্দঘন মুহূর্ত পরিণত হলো এক দুঃস্বপ্নে। গত মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায়।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের কনে ১৮ বছর বয়সী আরতি কুমারীকে যিনি গুলি করেছেন তিনি তাঁদেরই প্রতিবেশী। অভিযোগ উঠেছে, দীনবন্ধু নামে ওই যুবক আরতির প্রেমিক। আবার অনেকে বলছেন, দীনবন্ধু দীর্ঘসময় ধরে আরতিকে উত্যক্ত করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে কনে আরতি কুমারী ও তাঁর হবু বর বিয়ের মঞ্চে দাঁড়ানো ছিলেন। একে একে আচার-রীতি পালন চলছিল। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনেরা মঞ্চের সামনে দাঁড়িয়ে দেখছিলেন সেসব রীতি পালন। আরতির বোন আচার অনুযায়ী প্রথমে বরের কপালে সিঁদুরের তিলক এঁকে দেন। এরপর আরতির কপালে তিলক পরাতে যাচ্ছিলেন। এমন সময় একপাশ থেকে এক যুবক আরতিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।
গুলিটি আরতির তলপেটে লাগলে তিনি পড়ে যান। গানের শব্দে গুলির আওয়াজ প্রথমে না বুঝা গেলেও পরিস্থিতি বুঝতেই মুহূর্তেই অনুষ্ঠানে বিশৃঙ্খলা শুরু হয়। আতঙ্কিত হয়ে অতিথিরা ছুটোছুটি করে অনুষ্ঠানস্থল ছাড়তে শুরু করেন। অচেতন আরতিকে নিয়ে ব্যস্ত হয়ে যান তাঁর পরিবার।
গুরুতর আহতাবস্থায় আরতিকে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বারাণসী ট্রমা সেন্টারে পাঠান। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাসপাতালে নেওয়ার সময় আরতি নিজেই বলেন, ‘দীনবন্ধু আমাকে গুলি করেছে।’
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত এই যুবক গত দুই বছর ধরে আরতিকে উত্যক্ত করে আসছিলেন বলে দাবি স্থানীয়দের। এমনকি এর আগে আরতির অন্যত্র বিয়ে ঠিক হলে দীনবন্ধু হবু বরের পরিবারকে নানাভাবে হয়রানি করেছিলেন, যার ফলে সেই বিয়েটি ভেঙে যায়।
অভিযুক্ত দীনবন্ধু ঘটনার পর থেকে পলাতক থাকলেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাবা-মাকে আটক করেছে।
অভিযুক্তর বাবা রমাশঙ্কর চৌধুরী অবশ্য দাবি করেছেন, তাঁর ছেলের সঙ্গে আরতির কোনো সম্পর্কের বিষয়ে তিনি অবগত নন।
অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একটি মদ–সংক্রান্ত মামলায় জেলে যাওয়ার রেকর্ড রয়েছে। তাঁকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে, উত্তর প্রদেশের বালিয়া জেলা থেকে আসা বরযাত্রীরা ঘটনার পরপরই ফিরে যান।

শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থা স্টেট ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সুরেশ সাল্লি আজ বুধবার সকালে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের সময় তিনি একটি থিংকট্যাংকে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। অবসর নেওয়ার পর তিনি
২ ঘণ্টা আগে
জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ প্রথমবারের মতো চীন সফর শুরু করেছেন। এই সফরের মূল লক্ষ্য বাণিজ্য সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতা গভীর করা। আজ বুধবার তিনি বেইজিং পৌঁছান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
গত বছর মাত্র ৭ মিনিটে প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় ফরাসি রাজমুকুট ও রত্নসহ ৮৮ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের গয়না। এ ঘটনার জেরে পদত্যাগ করলেন জাদুঘরটির পরিচালক লরেন্স দে কার্স। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
সৌদি আরব উচ্চমাত্রার রোগপ্রবণ বার্ড ফ্লু বা হাই প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচপিএআই) প্রাদুর্ভাবের কারণে ভারত, বাংলাদেশ, ব্রিটেন ও চীনসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এসএফডিএ) ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তালিকায় জানানো হয়েছে....
৩ ঘণ্টা আগে