ভারতের সশস্ত্র বাহিনীর নতুন নিয়োগব্যবস্থা ‘অগ্নিপথ’ পরিকল্পনার বিরোধিতা করে তরুণ-যুবারা গত চার দিন ধরে বিক্ষোভ করছেন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্তত আটটি রাজ্যে। এরই মধ্যে হায়দ্রাবাদের সিকান্দারাবাদে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। সারা দেশে ১২টির মতো ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার জেরে গতকাল শনিবার থেকে দেশটির বিভিন্ন রাজ্যে ৩৫০টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিহারে একটি রেলওয়ে স্টেশন ও একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের বিরুদ্ধে একটি অ্যাম্বুলেন্সে আক্রমণ করারও অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের ইট-পাটকেল ও পাথর নিক্ষেপে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
চলমান এসব বিক্ষোভ-সহিংসতার কারণে অন্তত ১২টি ক্ষতিগ্রস্ত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ ঠেকাতে বেশ কয়েকটি শহরে সংশ্লিষ্ট কিছু বিষয়ে নিষেধাজ্ঞামূলক আদেশও জারি করা হয়েছে।
এরই মধ্যে উত্তর প্রদেশের বালিয়ায় অজ্ঞাত ৪০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া দিল্লির কাছে গৌতম বুদ্ধনগরে যমুনা এক্সপ্রেসওয়েতে হামলা করার অভিযোগে অজ্ঞাত ২২৫ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।
বিহারের এডিজি সঞ্জয় সিং বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, গত তিন দিনে প্রায় ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৩০টি মামলা দায়ের করা হয়েছে।
হরিয়ানার মহেন্দরগড়ে বিক্ষোভকারী যুবকেরা একটি পিক-আপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ছাড়া সোনিপাত, কাইথাল, ফতেহাবাদ, জিন্দেও বিক্ষোভ করেছেন তরুণেরা। রাজস্থানের বিভিন্ন জায়গায় ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ভারতের যুবকেরা এবং আলওয়ারে জয়পুর-দিল্লি হাইওয়ে অল্প সময়ের জন্য অবরোধ করেছিলেন তাঁরা।
এদিকে অগ্নিপথ নিয়ে সরব হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারাও। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ‘সত্যাগ্রহ’ আন্দোলনে বসার ঘোষণা দিয়েছেন। আজ রোববার থেকে রাজধানী দিল্লির যন্তরমন্তরে তাঁদের এই আন্দোলনে বসার কথা রয়েছে।
এরই মধ্যে অগ্নিপথ প্রকল্পের কিছু নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারত সরকার। ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) ও আসাম রাইফেলসে ‘অগ্নিবীরদের’ জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ এবং নিয়োগের বয়সসীমা তিন বছর শিথিল করার কথা বলেছে। তবু থামছে না আন্দোলন। আজ চতুর্থ দিনের মতো বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে।

বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারত। দেশটি মনে করছে, এই প্রকল্পে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নয়াদিল্লির নিরাপত্তা-স্বার্থের পরিপন্থী। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এমনটাই উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করতে বেইজিংয়ের সহায়তার প্রয়োজন নেই ওয়াশিংটনের। দীর্ঘ ৯ বছর পর বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার সময় এ মন্তব্য করেন। সেখানে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হবে।
২ ঘণ্টা আগে
রাশিয়া নতুন একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সারমাত সিরিজের এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র বলে আখ্যা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য...
২ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির আদর্শিক হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সফরের আয়োজন করেছে। উদ্দেশ্য, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িত আধা সামরিক সংগঠন হিসেবে আরএসএসের বিষয়ে সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, তা মোকাবিলা করা।
২ ঘণ্টা আগে