Ajker Patrika

রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৯: ২১
রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (২ নভেম্বর) হায়দরাবাদে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা করায় কংগ্রেসের সমালোচনা করেন তিনি। অমিত শাহর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক রক্ষা করতেই কংগ্রেস এসআইআরের বিরোধিতা করছে।

সমাবেশে অমিত শাহ প্রশ্ন তোলেন, ভোটার তালিকা সংশোধনের কারণেই যদি কংগ্রেস নির্বাচনে পরাজিত হয়ে থাকে, তাহলে যেসব রাজ্যে দলটি ক্ষমতায় নেই, সেখানেও কেন তারা সরকার গঠন করতে পারেনি?

তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে চায়, কারণ, অনুপ্রবেশকারীরা তাদের ভোটব্যাংক। ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে দলটি। ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্যোগ ঠেকাতেই কংগ্রেস এমন অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি।

রাহুল গান্ধীর ভোটার তালিকা থেকে ১৩ কোটি বাদ পড়ার দাবির জবাবে অমিত শাহ বলেন, এ তথ্য সঠিক নয়। তাঁর দাবি, বাদ পড়া ১৩ কোটি নামের মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ ব্যক্তি অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষ মারা গেছেন।

অমিত শাহ বলেন, ‘যাঁরা অন্য জায়গায় চলে গেছেন, তাঁদের কি দুটি জায়গায় ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত? যাঁরা মারা গেছেন, তাঁদের নাম কি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত নয়? রাহুল গান্ধী, এই মানুষগুলো যখন আর বেঁচে নেই, তখন তাঁদের হয়ে ভোট দিতে আসবেন কারা?’

এ ছাড়া তেলেঙ্গানার কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যটিকে দিল্লির ক্ষমতাকেন্দ্রের জন্য ‘এটিএমে’ পরিণত করেছে কংগ্রেস সরকার।

এ সময় কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের আমলে ১২ লাখ কোটি রুপির দুর্নীতি হয়েছিল বলেও অভিযোগ করেন অমিত শাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত