
সাইবার নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় জম্মু ও কাশ্মীর প্রশাসন সরকারি অফিসগুলোতে পেনড্রাইভের ব্যবহার নিষিদ্ধ করেছে। একই সঙ্গে দাপ্তরিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কমিশনার সেক্রেটারি এম রাজু আজ সোমবার এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের পর ভারতে সাইবার হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের সাইবার নিরাপত্তা আরও উন্নত করা, সংবেদনশীল সরকারি তথ্য সুরক্ষিত রাখা এবং ডেটা চুরি, ম্যালওয়্যার সংক্রমণ ও অননুমোদিত অ্যাকসেসের ঝুঁকি কমানো।
জম্মু ও কাশ্মীর প্রশাসনের আদেশে বলা হয়েছে, জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েট এবং সব জেলার ডেপুটি কমিশনারের কার্যালয়সহ সব প্রশাসনিক (সরকারি) বিভাগে দাপ্তরিক ডিভাইসে পেনড্রাইভের ব্যবহার নিষিদ্ধ করা হলো।
এ ছাড়া সরকার জম্মু ও কাশ্মীরে যেকোনো দাপ্তরিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের ব্যবহারও ‘কঠোরভাবে নিষিদ্ধ’ করেছে। আদেশে বলা হয়েছে, সরকারি বা গোপনীয় তথ্য আদান-প্রদান বা সংরক্ষণের জন্য হোয়াটসঅ্যাপের মতো পাবলিক মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মে মাসে অপারেশন সিঁদুর চলাকালে জম্মু ও কাশ্মীরের বিদ্যুৎ খাতসহ অধিকাংশ সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়। এ হামলাগুলো জনসেবা ও বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। কিছু কিছু পরিষেবা এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছিলেন, ভারতে বিদ্যুৎ খাতের ওপর দুই লাখ সাইবার হামলা হয়েছে। তবে তিনি বলেন, এসব হামলা প্রতিরোধ করা হয়েছে।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৪ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৫ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৬ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৭ ঘণ্টা আগে