
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত।
চলতি সপ্তাহের শুরুতে, সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে, ভারত সরকার হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফরের মতো বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে। তাঁদের অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয় বার্তা প্রদর্শিত হয়, যেখানে লেখা থাকে, ‘আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট ভারতে প্রদর্শনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’
এর আগে, ভারত ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে। নিষিদ্ধ চ্যানেলের মধ্যে দ্য ডন পত্রিকাসহ বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যমও রয়েছে। গত শুক্রবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করা হয়।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত, ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজ নিষিদ্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক কমানো অন্যতম।
পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় এয়ারলাইনগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
পাকিস্তান দাবি করছে, ভারত শিগগিরই হামলা চালাতে পারে। সে অনুযায়ী তারা প্রস্তুতিও নিচ্ছে। অবশ্য পেহেলগাম হামলার ‘নিরপেক্ষ’ তদন্তেরও আহ্বান জানিয়েছে পাকিস্তান।
পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, ভারত পানি বন্ধ করলে সিন্ধু নদে রক্ত বইবে। তিনি বলেছিলেন, ‘সিন্ধু পানি চুক্তি অনুসারে, ভারত স্বীকার করেছে যে সিন্ধু পাকিস্তানের। আমি সিন্ধু নদের পাশে দাঁড়িয়ে ভারতকে বলতে চাই, সিন্ধু আমাদের এবং সিন্ধু আমাদেরই থাকবে, এই সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত।’
ইমরান খান পেহেলগাম সন্ত্রাসী হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক এবং মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। তবে ভারতকে দায়িত্বশীলভাবে কাজ করার জন্য সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, ‘শান্তি আমাদের অগ্রাধিকার, তবে এটিকে কাপুরুষতা ভাবা উচিত নয়। ২০১৯ সালে আমার সরকার যেমন ছিল, তেমনি এখনো পুরো জাতির সমর্থনে, যেকোনো ভারতীয় বাড়াবাড়ির উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা পাকিস্তানের আছে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের গুরুত্বের ওপর আমি সর্বদা জোর দিয়েছি।’
উল্লেখ্য, একাধিক মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। সেখান থেকেই এই বিবৃতি দিয়েছেন তিনি।

টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাত আর চরম উত্তেজনার পর অবশেষে মধ্যপ্রাচ্যের আকাশে কিছুটা স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গত মঙ্গলবার রাতে ট্রাম্পের এমন ঘোষণার পর দুই পক্ষ হামলাও বন্ধ করেছে। তবে গতকাল বুধবার লেবাননে...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর পরিবার বিটকয়েনে বড় বিনিয়োগ করে প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছেন বলে এক বিশ্লেষণে উঠে এসেছে। বুধবার (৮ এপ্রিল) ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে একাধিক ভুল সিদ্ধান্ত ও বাজারের অস্থিরতার কারণে এই বিপুল ক্ষতি হয়েছে।
৮ ঘণ্টা আগে
আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে দুই সপ্তাহের ‘যুদ্ধবিরতি’র প্রথম দিনেই ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোর্জ প্রদেশে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ড্রোন ঠেকাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ইরানের কট্টরপন্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। মাত্র কয়েক দিন আগেও রাজধানী তেহরানের ব্যস্ত এক মোড়ে বিশাল ব্যানারে ঘোষণা দেওয়া হয়েছিল—‘হরমুজ প্রণালি বন্ধ থাকবে’।
৮ ঘণ্টা আগে