ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী হত্যাকাণ্ড আদতে ‘দুর্ঘটনা’ ছিল বলে মন্তব্য করেছেন উত্তরাখন্ডের বিজেপি দলীয় মন্ত্রী গণেশ জোশি। গতকাল মঙ্গলবার মন্ত্রী বলেন, শহীদ হওয়া গান্ধী পরিবারের একচেটিয়া অধিকার নয়।
জোশি উত্তরাখন্ডের কৃষি, কৃষক কল্যাণ, পল্লি উন্নয়ন ও সেনা কল্যাণবিষয়ক মন্ত্রী। তিনি বলেন, ‘আমি রাহুল গান্ধীর বুদ্ধিমত্তার জন্য করুণা করি। শহীদ হওয়া গান্ধী পরিবারের একচেটিয়া অধিকার নয়। গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে যা ঘটেছিল, তা ছিল দুর্ঘটনা। দুর্ঘটনা ও শাহাদাতের মধ্যে পার্থক্য রয়েছে।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ‘ভারত জোড়ো যাত্রা’ পদযাত্রা কর্মসূচির সমাপনীতে রাহুল গান্ধীর একটি বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জোশি। এ ছাড়া জম্মু-কাশ্মীরে রাহুল গান্ধীর পদযাত্রা সুষ্ঠুভাবে শেষ হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দেন উত্তরাখন্ডের বিজেপির এই মন্ত্রী।
শ্রীনগরে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে, দাদি ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধী নিহত হওয়ার তথ্য ফোনে জানার সময়ের কথা স্মরণ করেন রাহুল। কংগ্রেসের এই নেতা বলেন, ‘সহিংসতার উসকানিদাতা কখনোই এই এই ব্যথা বুঝতে পারবেন না। যেমন মোদিজি, অমিত শাহ, বিজেপি, আরএসএস—এ ব্যথা কখনোই বুঝবে না। এই ব্যথা যে কী, তা একজন সেনাসদস্যের পরিবার বুঝবে, পুলওয়ামায় নিহত সিআরপিএফ কর্মীর পরিবার বুঝবে, আর বুঝবে কাশ্মীরিরা।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছাবেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি ইরান ইস্যুতে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে ‘চাপ দেবেন’ তিনি।
১৪ মিনিট আগে
যুদ্ধ বন্ধ ও পক্ষগুলোর মধ্যে সংকটপূর্ণ ইস্যুগুলো সমাধানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে গতকাল রোববার এই প্রস্তাব দেয় দেশটি। তবে, ইরানের দেওয়া জবাব পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
৪১ মিনিট আগে
আফ্রিকার সাহেল অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এখন এক বড়সড় হোঁচটের মুখে পড়েছে। গত মাসে উত্তর মালির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কিদাল থেকে রুশ বাহিনীর নাটকীয় প্রত্যাহার মস্কোর জন্য এক অপমানজনক পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
৯ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি বা ‘জেট ফুয়েল’-এর দাম আকাশচুম্বী হয়েছে। বর্তমানে এর দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ১৮১ ডলারে পৌঁছেছে।
১০ ঘণ্টা আগে