
কন্যাসন্তানের মা হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে এই সুখবর সবাইকে জানান। সেই পোস্টটি শেয়ার করে কন্যাসন্তানের মা হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে একই সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় তাঁর কঠোর সমালোচনাও করেছে দেশটি। ওই হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছিল, যাদের মধ্যে বড় একটি অংশই ছিল শিশু।
২৮ বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। গত বৃহস্পতিবার লেভিট তাঁর দ্বিতীয় সন্তান ভিভিয়ানার জন্মের খবর জানান। এক্সে লেভিটের পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, লেভিট তাঁর সদ্যোজাত কন্যাকে বুকে জড়িয়ে আছেন।
ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, “১ মে ভিভিয়ানা ওরফে ‘ভিভি’ আমাদের পরিবারে এসেছে। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে উঠেছে। ”
তিনি আরও যোগ করেন, ‘সে একদম সুস্থ আছে। তার বড় ভাই ছোট বোনের সঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছে। জীবনের এই পরিবর্তনের সঙ্গে সে আনন্দচিত্তে মানিয়ে নিচ্ছে। আমরা এই আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করছি।’
পোস্টটি এক্সে শেয়ার করে আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি দূতাবাস এক্সে লিখেছে, ‘আপনাকে অভিনন্দন। শিশুরা নিষ্পাপ ও ভালোবাসার পাত্র। মিনাবের স্কুলে আপনার বস যে ১৬৮ শিশুকে হত্যা করেছেন এবং আপনি যেটির সাফাই গেয়েছেন, তারাও শিশু ছিল। আপনি যখন আপনার সন্তানকে চুম্বন করবেন, তখন ওই শিশুদের মায়েদের কথা ভাববেন।’
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ওই হামলায় ৭৩ জন ছেলে ও ৪৭ জন মেয়ে শিশু নিহত হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানজুড়ে হামলা চালায়, সেদিনই এই ঘটনা ঘটে। এর পাল্টা জবাবে তেহরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল।
আইআরআইবির বরাতে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ওই হামলায় ২৬ জন শিক্ষক, ৭ জন অভিভাবক, একজন স্কুলবাস চালক এবং স্কুলের পাশের ক্লিনিকের একজন ফার্মেসি টেকনিশিয়ানও নিহত হন।
এর আগে মার্চ মাসে ক্যারোলিন লেভিট বলেছিলেন, যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। তিনি তখন মন্তব্য করেছিলেন, ‘যুদ্ধ বিভাগ বিষয়টি তদন্ত করছে। তবে ইরান সরকার বেসামরিক নাগরিক ও শিশুদের লক্ষ্যবস্তু করে, মার্কিন যুক্তরাষ্ট্র নয়।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে দেখা গেছে, লক্ষ্যবস্তু নির্ধারণে ভুলের কারণে একটি মার্কিন টমাহক ক্রুজ মিসাইল ওই প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হেনেছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে ইঙ্গিত দিয়েছিলেন, ইরান নিজেই হয়তো এর জন্য দায়ী; যদিও ইরানের কাছে কোনো টমাহক মিসাইল নেই।
গত ৭ মার্চ ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই তাঁর ‘ব্যক্তিগত মত’ হিসেবে দাবি করেন, মিনাব হামলার জন্য ইরান দায়ী। এর কয়েকদিন পর যখন তাঁকে একটি ভিডিও সম্পর্কে জিজ্ঞেস করা হয় যেখানে দেখা যাচ্ছিল, একটি মার্কিন টমাহক স্কুলের পাশের সামরিক ঘাঁটিতে আঘাত হানছে। তখন তিনি বলেন, ‘আমি এটি দেখিনি।’
এমনকি কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প দাবি করেন, ইরানের কাছে টমাহক মিসাইল আছে। এরপর ১১ মার্চ সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে স্কুলটিতে মার্কিন হামলার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হলে ট্রাম্প বলেন, ‘আমি এ সম্পর্কে জানি না।’

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই দাপুটে মেজাজে কাজ শুরু করেছেন জোসেফ বিজয়। দায়িত্ব নেওয়ার পর তিনি এমন তিনটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেছেন যা রাজ্যের সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে।
২২ মিনিট আগে
শিশুরা কথা বলতেও শেখেনি এমন বয়স থেকে শুনেছে এমন একটি ইংরেজি ছড়াগান ‘জনি জনি ইয়েস পাপা’। তবে এই ছড়া শিশুদের অসততা শেখাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভারতের উত্তর প্রদেশের উচ্চশিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়।
২ ঘণ্টা আগে
ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার মিশনে বারবার হোঁচট খেলেও দক্ষিণ আমেরিকায় এক অভাবনীয় কূটনৈতিক ও সামরিক সাফল্যের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার মার্কিন জ্বালানি দপ্তর জানিয়েছে...
২ ঘণ্টা আগে
দক্ষিণ ভারতের রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড়ীয় একাধিপত্যের অবসান ঘটিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সভাপতি এবং জনপ্রিয় সুপারস্টার জোসেফ বিজয়।
৩ ঘণ্টা আগে