গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, টানেলের ভেতর থেকে উদ্ধার হওয়া ৪১ শ্রমিকের মধ্যে কেউ হাসপাতালের বিছানা বসে খাচ্ছেন, কেউ মোবাইল টিপছেন, কেউ চা পান করছেন, সেলফি তুলছেন। তাঁরা বেশ ভালো অবস্থায় আছেন বলে মনে হয়েছে।
ভূমিধসের ফলে ১২ নভেম্বর এই শ্রমিকেরা উত্তরাখান্ডের একটি টানেলের ভেতর আটকে পড়েছিলেন। এ ঘটনার ১৭ দিন পর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে গতকাল মঙ্গলবার তাঁদের উদ্ধার করেছে। উদ্ধারের পর তাঁদের পরিবারের সদস্যরা উদ্ধারকাজে জড়িত ব্যক্তিদের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
একইভাবে উদ্ধার হওয়া শ্রমিকেরাও কথা বলতে শুরু করেছেন গণমাধ্যমের সঙ্গে। মূলত টানেলের ভেতর আটকে থাকা ১৭ দিনের গল্পই করছেন তাঁরা।
উদ্ধার হওয়া শ্রমিকদের একজন সত্য দেব। আটকে থাকা দিনগুলোকে তিনি ‘দমবন্ধকর’ হিসেবে বর্ণনা করেছেন টাইমস অব ইন্ডিয়ার কাছে।
চামারা ওরাওন নামে আরেক শ্রমিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তিনি টানেলের ভেতর সব সময় অস্থিরতা অনুভব করেছেন আর কখন তাঁকে উদ্ধার করা হবে—সেই চিন্তায় তিনি ডুবে ছিলেন সারাক্ষণ।
চামারা বলেন, ‘কিন্তু আমি কখনোই আশা হারাইনি।’
তিনি জানান, আটকে থাকা ১৭ দিনের মধ্যে মোবাইলে গেম খেলে তাঁর অনেক সময় কেটেছে। একটি পাইপ দিয়ে উদ্ধারকারীদের পাঠানো পোর্টেবল চার্জার দিয়েই তিনি তাঁর মোবাইলটি চার্জ করতেন।
তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা কারও কাছে কোনো কল করতে পারিনি। কারণ, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই আমরা নিজেদের মধ্যেই কথা বলতাম, আর একে অপরের বিষয়ে জানতে চাইতাম।’
আরেক শ্রমিক জানান, আটকে থাকা অবস্থায় তাঁরা একে অপরকে সব সময় সাহস দেওয়া চেষ্টা করেছেন। কারও মধ্যে যেন দুশ্চিন্তা কিংবা নেতিবাচক চিন্তা না আসে সেই চেষ্টা করেছেন সবাই। আর তাঁদের কাছে পাঠানো খাবার তাঁরা সবাই একসঙ্গে খেতেন। এ ছাড়া তাঁরা টানেলের ভেতর পায়চারিও করতেন, মাঝেমধ্যে ধ্যানেও বসতেন। মূলত শরীরকে সক্ষম অবস্থায় রাখতেই তাঁরা এসব করতেন।

চীনের ‘পান্ডা কূটনীতি’র দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পৌঁছেছে দুটি জায়ান্ট পান্ডা। পুরুষ পান্ডাটির নাম পিং পিং, আর স্ত্রীটির নাম ফু শুয়াং। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চেংদু থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) ফেডএক্স-এর একটি বিশেষ ফ্লাইটে প্রায় ১৬ ঘণ্টার যাত্
১৩ মিনিট আগে
থাই মন্ত্রিসভা ২৮ ও ২৯ সেপ্টেম্বর সরকারি ছুটি হিসেবে অনুমোদন করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও সড়কে যান চলাচলের বিঘ্ন কমানো এবং মানুষের যাতায়াতের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের রুশ-অধিকৃত শহর ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। খাবার, পানি ও চিকিৎসাসামগ্রীর অভাবে সেখানে থাকা প্রায় ২ হাজার বেসামরিক মানুষ (যাদের মধ্যে প্রায় ৫০টি শিশু) চরম অনাহারের মুখে পড়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি’ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে.
২ ঘণ্টা আগে