তৃতীয় দফার ভোটের আগে আরও জমজমাট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার। হেলিকপ্টারে চেপে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন উভয় পক্ষের নেতারা।
বিজেপি প্রার্থীদের হয়ে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুটি জনসভা করেছেন। কম যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি সভা করেছেন চারটি। এ ছাড়া অন্যান্য তারকা প্রচারকেরা তো রয়েছেনই।
এবার পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে সব জায়গাতেই উঠে আসছে ‘খেলা হবে’ কথাটি। মোদি ও মমতা দুজনের মুখেই, ‘খেলা হবে’। আজও শোনা গেল—খেলা হবে! তবে দু-পক্ষের খেলা দু রকমের। তৃণমূল ও বিজেপির প্রচারের আলোয় বাম-কংগ্রেস জুটি অবশ্য অনেকটাই পেছনে পড়ে গেছে।
প্রথম দু-দফার ভোটপর্ব শেষ হয়েছে। তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৩১ কেন্দ্রে ভোট হচ্ছে। রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৬০টিতে ভোট হয়ে গেছে। শেষ দফার ভোট ২৯ এপ্রিল। আর ভোট গণনা হবে আগামী ২ মে।
এরই মধ্যে ভোট হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র নন্দীগ্রামেও। এবার সেখানে তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছেন তৃণমূলেরই দলত্যাগী নেতা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে।
নন্দীগ্রামে ভোটপর্ব শেষ হলেও বাকি আসনের জন্য প্রচারের ঝড় তুলছেন মমতা। তাঁর আক্রমণের লক্ষ্য বিজেপি। বিজেপি বহিরাগত সন্ত্রাসীদের এনে রাজ্য দখল করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
বসে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনিও মমতার বক্তব্যের জবাব দিচ্ছেন। হরিপাল ও সোনারপুরের সভা থেকে সুর করে, মমতাকে ‘দি-দি’ বলে সম্বোধন করে কটাক্ষ করে মোদি বলেন, ‘বাংলার দই-মিষ্টির স্বাদই আলাদা। এত তিক্ততা কোথা থেকে পান দিদি?’
আমফানের সময় কেন্দ্র থেকে পাঠানো টাকা তৃণমূল লুট করেছে অভিযোগ তুলে মোদি বলেন, ‘দিদি আপনি টিএমসির গুন্ডাদের সামলান। ওদের বলুন এখানে মোদি এসেছে, ওদের গুন্ডাগিরি চলবে না।’
পাল্টা আক্রমণে ভুল করেননি মমতাও। তাঁর বক্তব্য, বিজেপি মিথ্যা কথা বলছে। ছদ্মবেশী ধার্মিক পেছন থেকে ছুরি মারে। তাঁর সাফকথা, ‘বিজেপি চাইছে বাংলাকে ভাগ করে নাও, দখল করে নাও।’ বিভাজন ঘটাতে চাইছে বাংলার, এ দাবীও করেন তিনি।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও ভোট হচ্ছে। আগামী মঙ্গলবার সেখানে শেষ দফায় ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে ৮৬টি কেন্দ্রে ভোট হয়ে গেছে।
আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ, আসাম ছাড়াও তামিলনাডু, কেরালা ও পণ্ডীচেরিতেও ভোট হবে। এই তিন রাজ্যে এক দফাতেই ভোট হচ্ছে। পাঁচ রাজ্যের এবারের বিধানসভা ভোট ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ভোটেই প্রমাণ হবে, বিজেপির মোদি-ম্যাজিক কতটা কাজ করছে ভারতের রাজনীতিতে।
বামদের কাছে এখন চ্যালেঞ্জ, একমাত্র বামশাসিত রাজ্য কেরালায় সরকার ধরে রাখা। তৃণমূলের যেমন পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রাখা অস্তিত্বের লড়াই, তেমনি কংগ্রেসের উত্তর–পূর্বাঞ্চলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নির্ভর করছে আসামের ওপরই। তাই গোটা দেশের নজর এই পাঁচ রাজ্যে।

ইরানের সঙ্গে বড় আকারে যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল। মূল সংকট তেল নিয়ে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অভিযোগ জোরালো হচ্ছে তা হলো মেঘ চুরির অভিযোগ। আর এই ‘মেঘ চুরি’ নিয়ে মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ উত্তাল হয়ে আছে।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি গবেষণারত দুই কৃতি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের নৃশংস মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ট্যাম্পা শহর এবং উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি। ভিনদেশের মাটিতে পরিবার ও স্বজনদের ছেড়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা...
৩২ মিনিট আগেআল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরান যে সামরিক হুমকি তৈরি করেছে, তার জবাবে জিসিসি দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা।
১ ঘণ্টা আগে
হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে—আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এই পাসপোর্ট চালু করা হবে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, নতুন নকশার এই পাসপোর্ট ‘যেকোনো মার্কিন নাগরিক’ পেতে পারবেন, যদি তাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেন এবং যখন
৩ ঘণ্টা আগে