
মহারাষ্ট্রের শিব সেনার বিধায়ক নিলেশ রানে দাবি করেছেন, বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের রক্ষা করবে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশকে পরাজিত করতে পারেন। গতকাল মঙ্গলবার মহারাষ্ট্রের থানে জেলায় আয়োজিত এক জনসমাবেশে এ কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
থানেতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাকাল হিন্দু সমাজ বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে এবং তাদের প্রতি সংহতি জানাতে আয়োজিত অনুষ্ঠানে নিলেশ রানে বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের একমাত্র দেশ হলো ভারত। নেপালও একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু হিমালয়ের এই দেশে হিন্দুদের সংখ্যা খুবই কম। মুসলমানদের অনেক দেশ আছে। যদি আপনাদের (মুসলমানদের) আমাদের দেশ ভালো না লাগে, তাহলে দেশ ছেড়ে চলে যান।’
মহারাষ্ট্রে গণেশ চতুর্থী, রাম নবমী এবং হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ও মিছিলে পাথর ছোড়া হচ্ছে এবং হিন্দু নারীদের অপহরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপির মিত্র শিব সেনার (একনাথ সিন্ধে) এই বিধায়ক। নিলেশ মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রানের বড় ছেলে এবং বিজেপি বিধায়ক নিতীশ রানের বড় ভাই। নীতিশ রানের বিরুদ্ধেও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আছে।
নিলেশ রানে বলেন, ‘আমরা বাংলাদেশের হিন্দুদের রক্ষা করব। তার জন্য আছেন (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদি। কিন্তু আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সতর্ক থাকুন। মোদিজি বাংলাদেশকে পরাজিত করতে দুই দিনের বেশি সময় নেবেন না। আমরা বাংলাদেশকে ৪৮ ঘণ্টার মধ্যে পরাজিত করব।’
অনুষ্ঠানে ভারত সরকারকে দেওয়ার জন্য একটি স্মারকলিপিও উত্থাপন করা হয়। এতে ‘বাংলাদেশে হিন্দুদের ওপর অমানবিক আচরণ এবং সহিংসতার’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং এই সংকট সমাধানে ভারত সরকারকে ‘দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি আরও জোরালো করতে সাকাল হিন্দু সমাজ গত রোববার থানেতে ‘বাংলাদেশ হিন্দু ন্যায়যাত্রা’ (বাংলাদেশ হিন্দু জাস্টিস মার্চ) শীর্ষক এক ‘নীরব পদযাত্রা’র আয়োজন করে।
এর আগে, পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের মানুষকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ধারণা নিতে পরামর্শ দেন।
শুভেন্দু অধিকারী বলেন, ‘ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই (বাংলাদেশ) তারা কেঁপে উঠবে। বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয়।’
এদিকে, গত শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানোও কঠিন হবে। পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য ২০১৩ সালে এই বাহিনী গঠন করা হয়েছিল। তখন এর নাম ছিল সিভিক পুলিশ ভলান্টিয়ার। পরে ২০১৪ সালে বাহিনীর নাম থেকে ‘পুলিশ’ শব্দটি বাদ দেওয়া হয়। মূলত যান চলাচল নিয়ন্ত্রণ ও মেলা-পার্বণে ভিড় সামলানো এদের দায়িত্ব।
সুকান্ত মজুমদার বলেন, ‘সিভিক ভলান্টিয়াররাই বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট। তবে যারা ঢাকার রাস্তায় এ ধরনের মন্তব্য করছে, তারা কোনো সরকারি পদে নেই।’ বাংলাদেশের সাবেক কিছু কর্মকর্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত এই মন্তব্য করেন।
এ ছাড়া, গত রোববার বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ১৫ মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিতে বলেন, যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে কথিত নির্যাতন চলছে, তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার (ক্লিয়ার) করতে পারেন। এ সময় তিনি বাংলাদেশের পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন।
বাংলাদেশ প্রসঙ্গ টেনে রাজা সিং দাবি করেন, প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে। তিনি বলেন, ‘তারা সাহায্যের জন্য আবেদন করছে। আমি বলতে চাই যে জঙ্গি (বজরং দলের অনুসারী) বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত। মোদিজি, কেবল ১৫ মিনিটের জন্য দরজা খুলে দিন, আমরা কাজটি করব।’
মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে রাজা সিং বলেন, ‘যারা ভারতের বিরুদ্ধে যাবে, তারা একই পরিণতির শিকার হবে।’ এ সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন, ‘এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়। এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি তাঁকে হত্যা বা হত্যার কোনো চেষ্টা চালায়, তাহলে মার্কিন সামরিক বাহিনীকে ইরানে ব্যাপক হামলা চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেডি জেলায় এক চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধর্ষণের মামলায় জামিনে মুক্তি পাওয়া এক ব্যক্তি নিজের স্ত্রী ও দুই শিশুসন্তানকে হত্যার পর, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী এক কিশোরী এবং তাঁর মা ও নানিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
ওমানে আজ শনিবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত সংবেদনশীল দ্বিপক্ষীয় আলোচনা শুরু হওয়ার আগে ইরানের ওপর কঠোর শর্তারোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দাবি করেছে, তেহরানকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং সেখানে কোনো বাণিজ্যিক জাহাজে
৩ ঘণ্টা আগে
তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি সক্রিয় ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট লাইনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন চীনের সরকারি ভূবিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেগা...
১২ ঘণ্টা আগে