
সম্প্রতি ভারতের চেন্নাইয়ের এগমোর জাদুঘরে আয়োজন করা হয় এক বিশেষ প্রদর্শনীর। ‘দ্য আনসিন পারসপেক্টিভ’ শীর্ষক এই প্রদর্শনীতে স্থান পায় ভারতের শ্রমজীবী মানুষের অসাধারণ কিছু ছবি। যে ছবিগুলো ক্যামেরায় ধারণ করেছে ওই শ্রমিকদের সন্তানেরাই!
তামিলনাড়ু রাজ্য সরকারের বিশেষ প্রকল্প ‘স্কুল এডুকেশন ডেভেলপমেন্ট’–এর আওতায় সরকারি একটি স্কুলের ৪০ জন শিক্ষার্থীকে দিয়ে তোলানো হয় ছবিগুলো। শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাবা–মা কিংবা নিজ এলাকার কোনো শ্রমজীবী মানুষের অর্থপূর্ণ ছবি তুলে আনতে বলা হয় তাদের। এই অ্যাসাইনমেন্টের আওতায় বিভিন্ন খাতের শ্রমিকদের কয়েক হাজার ছবি তোলে ওই ৪০ শিক্ষার্থী। আর সেগুলো থেকেই বাছাইকৃত ছবি প্রদর্শিত হয় চেন্নাই জাদুঘরে।
ওই শিক্ষার্থীদের একজন রাশমিথা টি। সে ছবি তুলেছে এক বৃদ্ধার। যিনি একটি তামাক কারখানায় কাজ করেন। খালি হাতে বানান ভারতের ঐতিহ্যবাহী সিগারেট ‘বিড়ি’। রাশমিথা বলে, ‘এই শ্রমিকদের কথা কেউ জানে না। তাঁরা কী ধরনের কাজ করেন, তাঁদের কত কষ্ট করতে হয়, তা কখনোই সামনে আসে না। কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এই কাজ। দীর্ঘ সময় তামাক কারখানায় থাকার কারণে ফুসফুসের রোগে ভোগেন তাঁরা। এত ভয়ংকর ঝুঁকিপূর্ণ পরিবেশে হাড়ভাঙা খাটুনির বিপরীতে তাঁরা মজুরি পান খুবই সামান্য। ১ হাজারটা সিগারেটের জন্য মজুরি দেওয়া হয় ২৫০ রুপি। আমি চাই এই বিষয়গুলো সামনে আসুক।’
জয়রাজ এস নামের আরেক শিক্ষার্থী নিজের মায়ের ছবি তুলেছে, যিনি কাজ করেন ইটভাটায়। জয়রাজ বলেন, ‘আমার মা প্রায়শই বলেন, তাঁর হাতে, পায়ে, কোমরে ব্যথা। মাঝে মাঝে তো অজ্ঞানও হয়ে যান! সত্যি বলতে, মায়ের কাজের ছবি তোলার আগে কোনো দিন আমি বুঝিনি তাঁকে কতটা কঠোর পরিশ্রম করতে হয়! প্রতিদিন কাকডাকা ভোরে উঠে কাজ যান তিনি।’

আরেক শিক্ষার্থী গোপিকা লক্ষ্মী ক্যামেরাবন্দী করেছে নিজের বাবাকে। অসুস্থ শরীর নিয়ে ভ্যানে করে সবজি নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করেন তিনি। অথচ এই শারীরিক অবস্থায় তাঁর বিশ্রামে থাকার কথা। একটা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। সপ্তাহে দু’দিন ডায়ালাইসিস করাতে হয়। কিন্তু অভাব অনটনের কারণে ঘরে বসে থাকার সুযোগ নেই গোপিকার বাবার। গোপিকা বলে, ‘শরীরের এমন অবস্থার পরও বাবা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে হাড়ভাঙা পরিশ্রম করেন। আমার চোখে তিনি একজন হিরো!’

এসব শিক্ষার্থীর সবার বয়স ১৩ থেকে ১৭ বছর। তামিলনাড়ু সরকারের বিশেষ এক প্রকল্পের আওতায় ফটোগ্রাফিসহ বিভিন্ন ধরনের শিল্পকলা শেখানো হচ্ছে তাদের। তামিলনাড়ুভিত্তিক এনজিও নীলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও তামিলনাড়ু স্কুল এডুকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের প্রধান মুহথামিজ কালাইভিঝি বলেন, ‘শিক্ষার্থীদের সামাজিকভাবে দায়িত্বশীল করে তুলতেই এমন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তারা নিজেদের আশপাশের শ্রমজীবী মানুষের জীবনকে দেখেছে এবং বুঝতে পেরেছে কতটা পরিশ্রম ওই মানুষগুলোকে করতে হয়। আর এই বুঝতে পারাটাই সামাজিকভাবে দায়িত্বশীল হয়ে ওঠার প্রথম ধাপ।’

ঘটনার সূত্রপাত হয় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। বুধবার হোয়াইট হাউসে বিশ্বনেতাদের স্ত্রীদের নিয়ে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মেলানিয়া ট্রাম্প ‘ফিগার ০৩’ নামের একটি হিউম্যানয়েড বা মানবী সদৃশ রোবটের সঙ্গে হাঁটেন।
২০ মিনিট আগে
হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত বাংলাদেশিরা হলেন—ফোর্ট স্কট, কানসাসের কাজী আবু সাঈদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ—অপ্রাপ্তবয়স্কের ওপর নিপীড়ন-শোষণ, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধ।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। আজ শনিবার (২৮ মার্চ) কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্রে এয়ার বেস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ল্যান্ডস্যাট-৯ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বিমান ঘাঁটির টারম্যাকের একটি অংশ থেকে আগুনের কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে।
৩ ঘণ্টা আগে