ভারতের নতুন লোকসভা ভবনের ছাদের ফুটো থেকে পানি চুইয়ে পড়ছে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেশটির বিরোধী দলগুলো এ ধরনের একটি ভিডিও ব্যাপকভাবে শেয়ার করছেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বছরের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির নতুন লোকসভা ভবন উদ্বোধন করেন। নতুন এই ভবনটির মূল ঠিকাদার ছিল টাটা প্রজেক্টস। তবে এই ভবনের নকশা করেছিল গুজরাটের আহমেদাবাদভিত্তিক এইচসিপি ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। এই নকশার নেতৃত্বে ছিলেন বিমল প্যাটেল নামে এক স্থপতি। পুরো ভবনটি নির্মাণে ব্যয় হয়েছিল ১ হাজার ২০০ কোটি রুপি।
কংগ্রেসের এমপি মানিকম ঠাকুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘বাইরে প্রশ্ন লিক, আর ভেতরে পানি লিক। চালু হওয়ার এক বছরের মাথায় রাষ্ট্রপতি যে লবি ব্যবহার করেন সেই লবিতে সাম্প্রতিক পানি চুইয়ে পড়া নতুন ভবনে জরুরি আবহাওয়ায় ভবনের স্থিতিশীলতার সমস্যাগুলোকেই তুলে ধরে।
ঠাকুর তাঁর পোস্টে একটি ভিডিও সংযুক্ত করেন। যেখানে গত বুধবার সন্ধ্যায় প্রবল বর্ষণের পরে লোকসভার নতুন ভবনের ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। নিচে লবি এলাকায় একটি একটি বালতি রাখা আছে। পোস্টে তিনি জানান, লোকসভায় অধিবেশন মুলতবির বিষয়টি উত্থাপন করা হবে। ঠাকুর উত্থাপিত মুলতবি প্রস্তাব লোকসভার স্পিকার প্রত্যাখ্যান করেন।
মানিকম ঠাকুরের পর উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রসহ আরও অনেক বিরোধী নেতাও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। অখিলেশ যাদব তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করা পোস্টে বলেন, ‘লোকজন জানতে চাইছে, বিজেপি সরকার নির্মিত প্রতিটি নতুন ছাদ থেকে পানি চুইয়ে পড়া তাদের সুচিন্তিত নকশার একটি অংশ নাকি?’
এদিকে, চলতি বছরের জুন মাসের শেষ দিকে অযোধ্যায় সদ্য উদ্বোধিত রাম মন্দিরের ছাদ থেকেও পানি চুইয়ে পড়ার খবর পাওয়া গেছে।

আগামী ৬ অক্টোবরের বিধানসভা উপনির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গিরিরাজ সিং। আজ শনিবার তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আমলে ব্যাপক অপরাধ ও তোলাবাজির কারণে রাজ্যের...
১৬ মিনিট আগে
ভারতের বিহারের পূর্ণিয়ায় ভিন্ন জাতের দলিত এক যুবককে বিয়ে করেন ১৮ বছরের এক তরুণী। আর এতে ক্ষুব্ধ হয়ে মেয়ের প্রতীকী শেষকৃত্য করেছে তাঁর পরিবার। ওই তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করার পর পরিবার এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন। এর আগে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে এক পুরোনো হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী গোষ্ঠী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনীর অন্যতম সর্বাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫-এর অত্যন্ত সংবেদনশীল কিছু যন্ত্রাংশ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে