
ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ভুবনেশ্বরের উত্তরা চকের সিফা এলাকার কাছে এই মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। এতে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৭০ জনেরও বেশি বাংলাদেশি পর্যটক।
স্থানীয় সংবাদমাধ্যম ওডিশা টিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সূত্রে জানা গেছে—আজ রোববার সকালের দিকে একটি পর্যটক বাস যাত্রী বোঝাই করে পুরির দিকে যাচ্ছিল। বাসটিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন বাংলাদেশি নাগরিক। তারা সম্প্রতি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তারা ওডিশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের জন্য যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল কর্মীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। নিহত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উত্তরা চকের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর জেরেই বাসটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার ফলে এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাসের চালকের কোনো গাফিলতি ছিল কিনা বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভুবনেশ্বরের পাশাপাশি বাংলাদেশেও, যেখানে বহু মানুষ তাদের প্রিয়জনদের খবর জানার জন্য উদ্বিগ্ন। ক্যাপিটাল হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে।

তিব্বতের চার হাজার মিটারেরও বেশি উচ্চতার দুর্গম মালভূমিতে চলছে এক অভিনব বৈজ্ঞানিক প্রকল্প। তুষারঢাকা পাহাড়, তীব্র ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিজ্ঞানীরা তৈরি করছেন ক্লোন ইয়াক। এর লক্ষ্য হলো—আরও স্বাস্থ্যবান, দ্রুত বর্ধনশীল, অধিক উর্বর ও রোগ প্রতিরোধী ‘এলিট’ ইয়াকের একটি পাল গড়ে তোলা।
১০ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে বার্ষিক প্রাইড (এলজিবিটিকিউ সম্প্রদায়) উৎসবের ঠিক শেষ মুহূর্তে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত একজন নারী নিহত এবং আরও ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার (২৫ জুলাই) রাতের এই ঘটনায় পুরো জার্মানিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে...
১১ ঘণ্টা আগে
ভারতের পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে রাজ্যটির বিরোধী দল বিজেপি। রাজ্যে বিভিন্ন নিয়োগ ও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ তুলে এই দাবি জানানো হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনো
১১ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে বাধ্য হওয়ার আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে অস্ট্রেলিয়ায় সুরক্ষা দেওয়ার পথ খুলে দিয়েছে দেশটির প্রশাসনিক পর্যালোচনা ট্রাইব্যুনাল (এআরটি)।
১১ ঘণ্টা আগে