
ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের দায়ে ওই বিজিবি সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফ সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কামথানা গ্রামে এ ঘটনা ঘটে। আটক বিজিবি সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম, তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০তম ব্যাটালিয়নের জওয়ান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মাদলা পোস্টে কর্মরত।
সূত্রের বরাতে আরও জানানো হয়, মিরাজ অন্য একজন বিজিবি জওয়ানের সঙ্গে সীমান্ত গেট নম্বর ১৩৬-১৩৭ দিয়ে প্রায় ১০০ মিটার ভারতের ভেতরে একটি চা-বাগানে ঢুকে পড়েছিলেন। ভারতীয় ভূখণ্ডে তাঁদের গতিবিধি লক্ষ্য করে বিএসএফের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মিরাজকে আটক করেন। মিরাজের সঙ্গী বাংলাদেশের দিকে চলে যেতে সক্ষম হন।
আটকের পর মিরাজকে কামথানা বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফ কর্মকর্তাদের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আটক বিজিবি সদস্যের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া হয়েছে।
এ ঘটনার পরপরই বিএসএফ ও বিজিবির কমান্ড্যান্টদের মধ্যে জরুরি টেলিফোন যোগাযোগ হয়েছে। দুই বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ক্রেমলিন এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে.
৩ ঘণ্টা আগে
জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ইরানকে উপগ্রহ চিত্র (স্যাটেলাইট ইমেজ) সরবরাহ করেছিল চীনা প্রতিষ্ঠানগুলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে...
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চায় না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠিয়ে এই যুদ্ধে না জড়ানোর অনুরোধ করেছে। একই সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প...
৫ ঘণ্টা আগে
আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন...
৮ ঘণ্টা আগে