
ভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
জিস্যাট ২০, যা জিএসএটি-এন ২ নামেও পরিচিত, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তৈরি করেছে এবং এটি সম্পূর্ণ বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে। স্যাটেলাইটটি প্রত্যন্ত অঞ্চল থেকে মাঝ আকাশে থাকা বিমানেও ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে সক্ষম।
ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ নিশ্চিত করেছেন, স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে। এর নিয়ন্ত্রণ এখন ইসরোর মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটির হাতে। কয়েক দিনের মধ্যে এটি ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় সঠিক অবস্থানে স্থাপন করা হবে।
বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টার থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ শেষে ইসরোর চেয়ারম্যান ড. এস সোমনাথ জানান, স্যাটেলাইটটি ১৪ বছর পর্যন্ত সচল থাকবে। এটি ইসরোর তৈরি প্রথম স্যাটেলাইট যেখানে উন্নত কেএ ব্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। ২৭ থেকে ৪০ গিগাহার্টজের এই ফ্রিকোয়েন্সি পরিসর উপগ্রহটিকে উচ্চতর ব্যান্ডউইথ প্রদান করবে।
উল্লেখ্য, জিস্যাট ২০-এর ওজন ৪ হাজার ৭০০ কেজি, যা ইসরোর নিজস্ব রকেটের বহন সক্ষমতার চেয়ে বেশি। তাই স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট ব্যবহার করা হয়েছে। ৭০ মিটার দীর্ঘ এবং প্রায় ৫৪৯ টন ওজনের ফ্যালকন ৯ রকেটের এটি ছিল ৩৯৬ তম সফল উৎক্ষেপণ।
ভারতের এই সাফল্য শুধু ইন্টারনেট সেবা উন্নয়নের ক্ষেত্রেই নয়, মহাকাশ প্রযুক্তি ও বাণিজ্যিক উৎক্ষেপণ কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা করেছে বলে দাবি করা হচ্ছে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৫ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
২৯ মিনিট আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
১ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
১ ঘণ্টা আগে