
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গতকাল বৃহস্পতিবার যখন হোয়াইট হাউসে প্রবেশ করেন, তখন তাঁর সঙ্গে ছিল এমন এক উপহার, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে পেতে চাইছেন—একটি নোবেল শান্তি পুরস্কার।
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
মাচাদো যদি ভেবে থাকেন, এই উপহারের বিনিময়ে তিনি ট্রাম্পের সমর্থন পাবেন, তাহলে আপাতত তাঁকে হতাশই হতে হচ্ছে। কারণ, হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় মাচাদোকে ট্রাম্পের সই করা একটি ব্যাগ হাতে ছবি তুলতে দেখা যায়। আর কিছু না। ভেনেজুয়েলায় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো আশ্বাস ট্রাম্পের কাছ থেকে পাননি এই রাজনীতিক।
মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলার নেতৃত্বের লড়াইয়ে থাকা দুই ব্যক্তিত্বের একজন মাচাদো। ট্রাম্প বর্তমানে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে বসিয়েছেন।
হোয়াইট হাউস থেকে প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, ট্রাম্প মাচাদোর পাশে দাঁড়িয়ে একটি বড় স্বর্ণখচিত ফ্রেমের ফলক ধরে আছেন। দেয়ালে টাঙানোর উপযোগী সেই ফ্রেমের ভেতরে ছিল তাঁর সেই কাঙ্ক্ষিত পদকটি। সঙ্গে একটি উৎসর্গপত্র, যাতে লেখা, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগত ও বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে মুক্ত ভেনেজুয়েলা গড়ার স্বীকৃতির কৃতজ্ঞতাস্বরূপ ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে ব্যক্তিগত প্রতীক হিসেবে এটি অর্পণ করা হলো।’
পদকটি পেয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘মারিয়া আমার কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে তাঁর নোবেল শান্তি পুরস্কারটি উপহার দিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার এ এক অসাধারণ নিদর্শন।’
এদিকে অসলোভিত্তিক নোবেল পিস সেন্টার তাৎক্ষণিকভাবে বলেছে, এই পদক অন্যকে দেওয়া বা হস্তান্তর করা যায় না। সোশ্যাল মিডিয়া এক্সে কমিটি জানিয়েছে, একটি পদকের মালিকানা বদল হতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর খেতাব হস্তান্তরযোগ্য নয়।
তথ্যসূত্র: সিএনএন

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্দখল করতেই রিয়াদ এ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
২৭ মিনিট আগে
পশ্চিম গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আল-শিফা হাসপাতালের সেবাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
৩৪ মিনিট আগে
হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
১১ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে