ভারতে করোনার আরও একটি নতুন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ধরন ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট ‘বিএ টু সেভেনটি ফাইভ’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘ইউরোপ ও আমেরিকায় এখন করোনার বিএ ফোর এবং বিএ ফাইভ ধরনের ঢেউ চলছে। এরই মধ্যে ভারতে ওমিক্রনের আরেকটি উপধরন পাওয়া গেছে, যার নাম বিএ টু সেভেনটি ফাইভ। এই নতুন ধরনটিকে আমরা পর্যবেক্ষণ করছি।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরও বলেছেন, ‘গত দুই সপ্তাহে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ৩০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি উপ-অঞ্চলের মধ্যে চারটিতেই গত সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে।’
ভারতে পাওয়া নতুন এই ধরন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বিএ টু সেভেনটি ফাইভ সাব-ভেরিয়েন্টটি প্রথমে ভারতে পাওয়া গেছে। পরে আরও ১০টি দেশে এ ধরনের ওমিক্রন ভাইরাস পাওয়ার খবর পেয়েছি আমরা।
সৌম্য স্বামীনাথন আরও বলেন, ‘এই উপধরন কতটা ভয়ংকর তা এখনো স্পষ্ট নয়। তবে এর মধ্যে ধরন পাল্টানোর বৈশিষ্ট্য (মিউটেশন) আছে বলে মনে হচ্ছে। আরও পর্যবেক্ষণ ও পরীক্ষা ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। সুতরাং আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’
গত ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ভারতে সাড়ে চার মিলিয়নেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি আগের সপ্তাহের মতোই। তবে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মৃত্যু ১২ শতাংশ কমেছে।
এদিকে ৩ জুলাই পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫৪৬ মিলিয়নেরও বেশি। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ দশমিক ৩ মিলিয়ন করোনা রোগীর।
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে জুনের শুরু থেকে করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে করোনার সংক্রমণ ২০ শতাংশ বেড়েছে। করোনার নতুন ঢেউ দেখা যাচ্ছে ভুটান, নেপাল ও বাংলাদেশে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নীতিগতভাবে একমত হয়েছে। এই সমঝোতার আওতায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে বা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সমবেত হতে শুরু করেছেন। এ অবস্থায় হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই সৌদি ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ (এনসিএম) আবহাওয়ার বিশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি সই না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে...
৩ ঘণ্টা আগে
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে এটিকে কিয়েভের ওপর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত চারজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে