
ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। কমিটির চেয়ারপারসন ও কংগ্রেস এমপি শশী থারুর গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি কমিটির সদস্যদের উত্থাপিত সব প্রশ্নের জবাব দিয়েছেন। এ বৈঠকের পর কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে এবং সেটি শিগগিরই সংসদে পেশ করা হবে।
শশী থারুর সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা বাংলাদেশ নিয়ে তিন-চারটি বৈঠক করেছি। এটিই ছিল শেষ বৈঠক, যেখানে পররাষ্ট্রসচিব আমাদের একটি ব্রিফিং দিয়েছেন। এই ব্রিফিংয়ে সদস্যদের জিজ্ঞেস করা সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্রসচিব সেগুলোর জবাব দিয়েছেন।’ শশী থারুর আরও জানান, এই বৈঠকের পর কমিটির কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা, সেটি অনুমোদন করা এবং সংসদে উপস্থাপন করা।
গতকাল বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক পর্যালোচনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে তথ্য উপস্থাপন করেন। এ ছাড়া, মন্ত্রণালয়ের ২০২৪-২৫ সালের অনুদানের দাবিসংক্রান্ত পূর্ববর্তী প্রতিবেদনের সুপারিশগুলোর ওপর সরকারের গৃহীত পদক্ষেপের খসড়া প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। থারুর নিশ্চিত করেছেন, বৈঠকটি এ বিষয়ে আলোচনার চূড়ান্ত পর্ব ছিল।
এর আগে গত ২৭ জুন কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত শুনেছিল। সেই বৈঠকের পর থারুর জানিয়েছিলেন, চারজন প্রথম শ্রেণির বিশেষজ্ঞের অন্তর্দৃষ্টি থেকে কমিটি উপকৃত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ভারতে ‘অনুপ্রবেশকারী’ বাংলাদেশির সংখ্যা কমেছে।
এদিকে, কংগ্রেস এমপি শশী থারুর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়েও মন্তব্য করেছেন। তিনি জানান, ১১ আগস্ট এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প সম্প্রতি তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছেন, ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। তিনি রাশিয়ার সঙ্গে ভারতের তেল-বাণিজ্য নিয়েও বাড়তি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও খবর পড়ুন:

কানাডায় অনলাইনে বিষাক্ত রাসায়নিক বিক্রি করে আত্মহত্যায় সহায়তার অভিযোগে অভিযুক্ত কেনেথ ল’ নামের এক ব্যক্তি আদালতে ১৪টি অভিযোগ স্বীকার করেছেন। শুক্রবার (২৯ মে) অন্টারিওর একটি আদালতে ৬০ বছর বয়সী এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১.৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। ট্রাম্প এই তহবিলকে সরকারের ‘অস্ত্রায়ন’ বা রাজনৈতিক উদ্দেশে ক্ষমতার অপব্যবহারের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছিলেন।
৪ ঘণ্টা আগে
হাকিমপুর সীমান্তচৌকিতে দুই দিন ধরে সন্তান ও পরিবার নিয়ে অপেক্ষা করছেন বহু মানুষ। তাঁদের শঙ্কা—ভারতে থাকলে আটক করে ডিটেনশন সেন্টারে নেওয়া হবে। তাই অনেকে যেকোনো মূল্যে বাংলাদেশে ঢুকতে চান।
৫ ঘণ্টা আগে
কিশোরী মেয়ের সঙ্গে বাড়িতে দেখা করতে আসতেন এক তরুণ। এমনকি মাঝেমধ্যে মেয়ের সঙ্গে রাতও কাটাতেন ওই তরুণ। মা জানতেন, তরুণটি মেয়ের বয়ফ্রেন্ড। কিন্তু শিগগির তিনি জানতে পারেন, ওই তরুণ এক যৌন নিপীড়ক। আদালতে দণ্ডও পেয়েছেন। কিন্তু সেসব তথ্য গোপন করে তিনি কিশোরীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন।
৬ ঘণ্টা আগে