
ভারতের বিহারের লক্ষ্মীসরাই জেলায় একটি মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (১৭ আগস্ট) সকালে অশোকধাম মন্দিরের বাইরে এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, পূজা দিতে বিপুলসংখ্যক পুণ্যার্থী সমবেত হলে মন্দির প্রাঙ্গণে বিশৃঙ্খলা ও চরম গোলযোগের সৃষ্টি হয়।
প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা ও জনসমাগম নিয়ন্ত্রণের কাজ তদারক করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।
লক্ষ্মীসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার বলেন, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেন আসার পরপরই পুণ্যার্থীদের নজিরবিহীন ঢল নামে। এর চাপ সামলাতে না পেরে মন্দিরের বাইরের একটি ব্যারিকেড ধসে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শৈলেন্দ্র কুমার আরও বলেন, ‘ধারণক্ষমতার বাইরে ভিড় জমে গিয়েছিল। সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার দিকে এখানে দুটি ট্রেন আসে, তখন ভিড় আরও বেড়ে যায়। আমরা ভিড়ের বিষয়টি অনুমান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম। পরে জানতে পারি, ভিড়ের চাপে এক পাশে ব্যারিকেড ভেঙে গেছে এবং মানুষ একে অপরের ওপর পড়ে যান। আমরা তাৎক্ষণিকভাবে ১০ থেকে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’
ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, আহত ব্যক্তিদের যথাযথ ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
অশোকধাম মন্দিরটি শ্রী ইন্দ্রদামনেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। মন্দিরটিতে একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে। বিশেষ করে শ্রাবণ মাসে মন্দিরটিতে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সন্তানের আইনি অভিভাবকত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যে চার বছর বয়সী নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক নারী। পরে তিনি নিজেও আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে হিউস্টন শহরের একটি আবাসিক ভবনে।
১ ঘণ্টা আগে
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্দখল করতেই রিয়াদ এ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
২ ঘণ্টা আগে
পশ্চিম গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আল-শিফা হাসপাতালের সেবাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে