সম্প্রতি আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার পর বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের জন্য তাদের আন্তর্জাতিক পরিষেবা, বিশেষ করে ওয়াইডবডি (wide-body) বিমানের ফ্লাইট প্রায় ১৫ শতাংশ কমানো হবে। এই সিদ্ধান্ত ২০ জুন থেকে আগামী জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে।
এই সিদ্ধান্তের ফলে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী একাধিক গন্তব্যে প্রভাব পড়তে পারে। বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু ফ্লাইটে এর প্রভাব দেখা যাবে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ইতিমধ্যেই যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং ফ্লাইট পুনর্নির্ধারণে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে ঘটে যাওয়া দুর্ঘটনার তদন্ত এখনো চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সহায়তার জন্য এয়ার ইন্ডিয়ার একাধিক কর্মীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, ইঞ্জিনিয়ারিং চেক ও সেফটি অডিটে পর্যাপ্ত সময় দেওয়ার জন্যই এই সাময়িক ব্যবস্থা।’
এই সিদ্ধান্তের জেরে বহু প্রবাসী ভারতীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের ভোগান্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এয়ার ইন্ডিয়া আশ্বাস দিয়েছে, যাত্রীদের আগাম জানানো হবে এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থা রাখা হবে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ারলাইনস শিল্পের বিশেষজ্ঞরা বলছেন, এমন সতর্কতামূলক পদক্ষেপ যদিও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা রাখে, তবে দীর্ঘ মেয়াদে নিরাপত্তাসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
৪৪ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৪ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৫ ঘণ্টা আগে