
ভারতের আহমেদাবাদে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনার পর যাত্রী পরিবহনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়াকে। প্রযুক্তিগত ত্রুটিসহ অন্য কারণ দেখিয়ে একের পর এক ফ্লাইট তারা বাতিল করছে বলে জানিয়েছে এনডিটিভি।
আজ মঙ্গলবার এক দিনেই ভারতীয় বিমান পরিবহন সংস্থাটির পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটও আছে।
আরও আছে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাওয়া ফ্লাইটও। ১২ জুন এই পথেই যাত্রা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ মডেলের একটি উড়োজাহাজ।
আজ এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, ‘ফ্লাইট ছাড়ার আগে বাধ্যতামূলক কিছু পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইট, যা আগামীকাল বুধবার ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।’
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া তাদের বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত। বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাঁদের হোটেলে থাকার ব্যবস্থা করছি।
‘এ ছাড়া যাত্রীরা যদি ফ্লাইট বাতিল করতে চান, তাহলে তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দিচ্ছি বা বিনা খরচে তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছি।’
এয়ার ইন্ডিয়ার দিল্লি-প্যারিসগামী ফ্লাইট বাতিলের কয়েক ঘণ্টা আগে আহমেদাবাদ থেকে লন্ডন অভিমুখী ফ্লাইট বাতিল করা হয়।
এর কারণ হিসেবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আকাশপথের ওপর বিধিনিষেধ এবং অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
পাঁচ দিন আগে গত বৃহস্পতিবার আহমেদাবাদ-লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
একজন বাদে সেটিতে সওয়ার ২৪১ জন আরোহীর সবাই সেদিন প্রাণ হারান। এ ছাড়া আহমেদাবাদ শহরের যে এলাকায় সেটি আছড়ে পড়েছিল, সেখানে অবস্থানরত ৩৩ জনও এই দুর্ঘটনায় নিহত হন।
দুর্ঘটনার পর এই কয়েক দিনে ভারতের উদ্দেশে যাত্রা করা তিনটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার যাত্রা শুরুর পরপরই নিজ নিজ বিমানবন্দরে ফিরে যায়। ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও এয়ার ইন্ডিয়া ওই ফ্লাইটগুলো পরিচালনা করেছিল।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
৯ মিনিট আগে
হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যব
৩৯ মিনিট আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
২ ঘণ্টা আগে