
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় গান ‘বন্দে মাতরম’-কে বিভক্ত ও অবমূল্যায়ন করার অভিযোগ তুলেছেন। সোমবার (৮ ডিসেম্বর) লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সামাজিক সম্প্রীতির নামে কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করেছে এবং আজও সেই রাজনীতি বহন করছে।
মোদি বলেন, সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মুসলিম সমাজের আপত্তির ভয়ে ‘বন্দে মাতরম’ গানটি পুরোপুরি গ্রহণে দ্বিধাবোধ করেছিলেন। নেহরুর একটি চিঠির উদ্ধৃতি দিয়ে মোদি দাবি করেন—নেহরু সুভাষচন্দ্র বসুকে গানটির পটভূমি মুসলমানদের ক্ষুব্ধ করতে পারে বলে লিখেছিলেন। মোদির ভাষ্য অনুযায়ী, এই চিঠি মোহাম্মদ আলী জিন্নাহর লক্ষ্ণৌতে প্রতিবাদের পর লেখা হয়েছিল।
মোদি আরও অভিযোগ করেন, কংগ্রেস ১৯৩৭ সালে বাংলায় এক অধিবেশনে গানটির ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত নেয়। মোদি বলেন, ‘২৬ অক্টোবর তারা বন্দে মাতরমকে দুই ভাগে ভেঙে দিল—সামাজিক সম্প্রীতির মুখোশ পরে। কিন্তু ইতিহাস সাক্ষী—এটি ছিল তুষ্টিকরণের রাজনীতি। যেমন তারা গান বিভক্ত করেছে, তেমনই পরে দেশও বিভক্ত করেছে।’
মোদি দাবি করেন—মুসলিম লিগের চাপে কংগ্রেস নত হয়েছিল এবং এর ধারাবাহিকতায় দেশভাগ ঘটেছিল। তিনি বলেন, ‘বন্দে মাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছিল। মহাত্মা গান্ধী ১৯০৫ সালে লিখেছিলেন—এই গান ইতিমধ্যে জাতীয় সংগীতের মর্যাদা পেয়েছে। তবে এরপরও কেন গানটির প্রতি অবিচার করা হলো?’
তিনি বলেন, বন্দে মাতরম শুধু গান নয়—এটি ছিল স্বাধীনতা আন্দোলনের শক্তির উৎস। গানটি ব্রিটিশ নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতীয়দের ঐক্যবদ্ধ করেছিল এবং ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল।
বক্তব্যের শেষ দিকে মোদি বলেন, ‘এখন আমাদের সুযোগ এসেছে বন্দে মাতরমের মর্যাদা ফিরিয়ে দেওয়ার। এই ঐতিহাসিক মুহূর্ত আমরা হাতছাড়া করতে পারি না।’
এদিকে বন্দে মাতরম নিয়ে বক্তৃতায় গানটির স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলতে গিয়ে একাধিকবার ‘বঙ্কিমদা’ শব্দটি উচ্চারণ করেন। তবে প্রায় এক ঘণ্টার ওই বক্তৃতার মাঝপথেই এই বিষয়ে প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ সৌগত রায়। মোদিকে থামিয়ে তিনি ‘বঙ্কিমদা’ সম্বোধনে আপত্তি জানিয়ে বলেন, অন্তত ‘বাবু’ বলুন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে