
নিতীশ কুমার গতকাল বুধবার তাঁর পূর্বতন দায়িত্ব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এর পরপরই রাজ্যের গভর্নর বা রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করেন তিনি। জানান, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএর বিধানসভা দল সর্বসম্মতভাবে তাঁকে নেতা নির্বাচিত করেছে।
ফলে বিহারে দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নিতীশ। আজ বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তিনি শপথ নেবেন। এই অনুষ্ঠান শাসক জোটের শক্তি প্রদর্শনের মঞ্চও হয়ে উঠবে।
এনডিএ জোটসঙ্গীরা ঠিক করেছে—প্রতি ছয়জন বিধায়কের বিপরীতে একজন মন্ত্রী থাকবেন। সে হিসেবে বিজেপির ১৫ জন ও জেডি-ইউর ১৪ জন মন্ত্রী নিতীশের সঙ্গে শপথ নেওয়ার সম্ভাবনা আছে। ১৯ আসন নিয়ে জোটের তৃতীয় বৃহত্তম দল এলজেপি (আরভি) পাবে তিন মন্ত্রিত্ব। হিন্দুস্তান আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা পাবে একজন করে মন্ত্রী।
এলজেপি (আরভি) উপমুখ্যমন্ত্রীর পদ চেয়েছিল, কিন্তু বিজেপি-জেডি-ইউ নেতৃত্ব একযোগে সেই দাবি নাকচ করে দিয়েছে বলে সূত্রে জানা গেছে। দিনের শুরুতেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিতীশ কুমারের দল জনতা দল-ইউনাইটেডের (জেডি-ইউ) বিধানসভা দলে নিতীশকে নেতা নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিজেপি বিধানসভা দল নিজেদের নেতা হিসেবে সম্রাট চৌধুরীকে ও উপনেতা হিসেবে বিজয় সিংহকে বেছে নেয়। ওবিসি ও উচ্চবর্ণের প্রতিনিধিত্বের পুরোনো এই সমন্বয় বজায় থাকছে। সম্রাট চৌধুরী ও বিজয় সিংহ বিদায়ী সরকারে উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নতুন সরকারেও একই ভূমিকায় থাকছেন তাঁরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি ও এনডিএ জোট শাসিত রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে ঠিক হয়েছে।
এলজেপি (আরভি) প্রধান চিরাগ পাসওয়ান এই নির্বাচনে বড় শক্তি হয়ে উঠেছেন। তিনি বলেন নতুন সরকার রাজ্যের জন্য তাঁর প্রয়াত বাবা রাম বিলাস পাসওয়ানের স্বপ্ন পূরণ করবে। নিতীশের প্রশংসা করে জিতন রাম মাঞ্জি বলেন, ‘এ সময়ে এমন নেতা খুব কমই আছেন, যাঁরা সরকারবিরোধী মনোভাবের চাপ এড়িয়ে যেতে পারেন। ২০ বছর ক্ষমতায় থেকেও নিতীশ কুমারের জনপ্রিয়তা এখনো উঁচুতে।’ আরেক সহযোগী দল আরএলএমের নেতা উপেন্দ্র কুশওয়াহা নারী ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিহারের মানুষ মোদি-নিতীশ নেতৃত্বকে আশীর্বাদ দিয়েছে।
তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন...
১ ঘণ্টা আগে
‘চীন থেকে কোনো কিছুই উড়োজাহাজে তোলা যাবে না।’ গতকাল শুক্রবার ট্রাম্পের প্রতিনিধিদল বেইজিং ত্যাগ করার সময় এই বার্তাটিই কঠোরভাবে কার্যকর করেন মার্কিন কর্মকর্তারা। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে প্রেস পাস থেকে শুরু করে বার্নার ফোনসহ চীন থেকে দেওয়া সব জিনিসপত্র সংগ্রহ করে আবর্জনার....
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে কাটানো সময়টা বিশ্ব রাজনীতির জন্য বেশ আলোচনারই বলা চলে। এর মধ্যে চিনপিং তাঁর ব্যক্তিগত বাগানে নিয়ে গেলেন ট্রাম্পকে। এই বিরল দৃশ্য আলোড়ন তুলেছে সবার মাঝেই। কারণ চীনের গণমাধ্যমে সি চিনপিংকে সাধারণত...
৬ ঘণ্টা আগে
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে সম্ভাব্য এই অভিযোগ কবে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
১৫ ঘণ্টা আগে