
ভারতের পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল টি এন রবি। আজ বৃহস্পতিবার (৭ মে) লোকভবনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার (বি) উপধারা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলেও তাঁর সরকার কার্যত বিদায়ী সরকারে পরিণত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হবে। প্রশাসনিক মহলের ব্যাখ্যা অনুযায়ী, বিধানসভা ভেঙে গেলে মন্ত্রিসভারও আর সাংবিধানিক অস্তিত্ব থাকে না। সে হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রিসভা এখন ‘প্রাক্তন’। তবে রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে তাঁকে বরখাস্ত করেননি কিংবা নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনের নির্দেশ দেননি।
এই অবস্থায় রাজ্যের প্রশাসনিক দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে তৈরি হয়েছে সাংবিধানিক অনিশ্চয়তা। সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে, এটি একটি বিরল নজির। কারণ, কোনো মুখ্যমন্ত্রী নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগ না করলে কী হবে, সে বিষয়ে সংবিধানে স্পষ্ট নির্দেশনা নেই।
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, বিধানসভা ভেঙে যাওয়ার অর্থ মন্ত্রিসভার অবসান, কিন্তু একই সঙ্গে নতুন সরকার গঠন বাধ্যতামূলক—এমন বিধানও নেই। যেহেতু রাজ্যের প্রশাসন সাংবিধানিকভাবে রাজ্যপালের নামে পরিচালিত হয় এবং মন্ত্রিসভা তাঁর প্রতিনিধিত্বমূলক ক্ষমতা প্রয়োগ করে, তাই বর্তমান পরিস্থিতিতে রাজ্যপাল নিজেই সরাসরি প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে পারেন।
তবে অনেকের মতে, রাজ্যপাল চাইলে অল্প সময়ের জন্য রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করতে পারতেন। তবে এখন পর্যন্ত সে ধরনের কোনো ঘোষণা আসেনি।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আগামীকাল শুক্রবার (৮ মে) বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হতে পারে। পরদিন শনিবার নতুন সরকারকে শপথ পড়ানো হতে পারে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি! জোর করে ভোট লুট করা হয়েছে।’
মমতা আরও বলেন, ‘ওরা আমাকে বরখাস্ত করুক।’ তবে রাজ্যপাল তাঁকে বরখাস্ত না করে কেবল বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরান চলমান সংঘাত বন্ধে একটি স্বল্পমেয়াদি সমঝোতার দিকে এগোচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ও কর্মকর্তারা। বৃহস্পতিবার (৭ মে) রয়টার্স জানিয়েছে, তেহরান বর্তমানে এমন একটি প্রস্তাব পর্যালোচনা করছে, যা যুদ্ধ থামাতে পারে। তবে দুই দেশের মধ্যে সবচেয়ে জটিল ও বিতর্কিত বিষয়গুলো এখনো...
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ২০২৬ সালের নতুন সন্ত্রাসবিরোধী কৌশলপত্রে মুসলিম ব্রাদারহুডকে ‘আধুনিক ইসলামপন্থী সন্ত্রাসবাদের মূল শিকড়’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ইরানকে চিহ্নিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শিভন জিলিস। ওপেনএআইকে ঘিরে চলমান আইনি লড়াইয়ে সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানান, মাস্ক একসময় তাঁকে ‘প্লেটোনিক’ বা ‘মিলন ছাড়াই’ শুক্রাণু দান করার প্রস্তাব দিয়েছিলেন।
২ ঘণ্টা আগে
দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুর মৃত্যুদণ্ড স্থগিত করেছেন দেশটির একটি সামরিক আদালত। বৃহস্পতিবার (৭ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
৩ ঘণ্টা আগে