
পশ্চিমবঙ্গের মন্দির, স্কুল, কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের মানুষের সামাজিক সুরক্ষায় নতুন ‘অন্নপূর্ণা যোজনা’র আনুষ্ঠানিক সূচনা এবং স্বল্পমূল্যের ‘মা ক্যান্টিন’-এর খাবারে বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার নদীয়া জেলার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদীয়া ও হুগলি জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।
কল্যাণীর এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আয়োজিত এই প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মদের দোকানের অবস্থান নিয়ে রাজ্য সরকারের নতুন নীতিগত সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘রাজ্যের কোনো মন্দির, স্কুল, কলেজ বা অন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটার সীমানার মধ্যে কোনো মদের দোকান থাকবে না।’ তরুণ প্রজন্মকে মাদকের প্রভাব থেকে দূরে রাখতে এবং ধর্মীয় ও সামাজিক পবিত্রতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া রাজ্য সরকারের স্বল্পমূল্যের খাবার প্রকল্প ‘মা ক্যান্টিন’-এর মেন্যুতেও বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গরিব ও শ্রমজীবী মানুষের পুষ্টির কথা বিবেচনা করে খাবারে বৈচিত্র্য আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী: এখন থেকে সপ্তাহে দুই দিন মাত্র ৫ টাকায় সাধারণ মানুষকে মাছ-ভাত দেওয়া হবে। সপ্তাহের বাকি পাঁচ দিন যথারীতি ৫ টাকাতেই ডিম-ভাত সরবরাহ করা হবে।

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১১ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
১৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
১৫ ঘণ্টা আগে