করোনা, ডেঙ্গু, মাঙ্কিপক্স এবং ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের উপদ্রবের মধ্যেই ভারতের আসামে শতাধিক শিশু আক্রান্ত হয়েছে টমেটো ফ্লু বা হ্যান্ড–ফুট অ্যান্ড মাউথ ডিজিজে। শিশুদের হাতে, পায়ে এবং মুখে টমেটোর মতো লাল লাল ছোপ হয় বলে এই জ্বরের নাম রাখা হয়েছে টমেটো ফ্লু। আসাম সরকার জানিয়েছে, বিগত এক মাস ধরে যে পরিমাণ শিশু আক্রান্ত হয়েছে তা আশঙ্কাজনক।
সরকারিভাবে আক্রান্তের সঠিক সংখ্যা না পাওয়া গেলেও অনুমান করা হচ্ছে আসাম জুড়ে শতাধিক শিশু এই রোগে আক্রান্ত। সবচেয়ে বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে ডিব্রুগড় জেলায়। জেলার দুটি বিদ্যালয়ে সবচেয়ে বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে। জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুটি স্কুলের একটিতে ২২ জন এবং অন্য আরেকটি স্কুলে ২৪ জন শিশুর এই রোগে আক্রান্ত হয়েছে।
এখনো পর্যন্ত হ্যান্ড–ফুট অ্যান্ড মাউথ ডিজিজের কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। তবে এই রোগ প্রাণঘাতী নয় বলেই জানিয়েছেন, বিশেষজ্ঞরা। তবে, এই রোগ খুবই সংক্রামক। এই রোগ থেকে বাঁচতে আসামের রাজ্য স্বাস্থ্য বিভাগ আক্রান্ত শিশুদের সাত দিনের (আইসোলেশন) নিভৃত বাসের পরামর্শ দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, বড়দের এই রোগ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিশুদের কাছ থেকে বড়দের মধ্যে এই রোগ সংক্রমণের হার অনেক দুর্বল।
এর আগে, গত ২৩ আগস্ট পর্যন্ত ভারতের শুধুমাত্র কেরালা, তামিলনাড়ু, হরিয়ানা, ওডিশা রাজ্যেই টমেটো ফ্লুতে আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। এই রোগের সঙ্গে করোনার উপসর্গের মিল থাকলেও ভাইরাসটির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১০ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
১৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
১৩ ঘণ্টা আগে