
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের বরাতে এনডিটিভি বলছে, এঘটনায় গ্রেপ্তার দুজন নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে।
‘সালমান খানের বন্ধু যে কেউ তাদের শত্রু’ বলে এর আগে হুমকি দিয়ে রেখেছেন লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী রোহিত গোদারা। তাই সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই বাবা সিদ্দিকি খুন হলেন কিনা তা নিয়ে আলোচনা চলছে। অন্য কেউ এই হত্যার দায় স্বীকার না করলেও পুলিশ এই দাবি যাচাই করেনি।
গতকাল শনিবার রাতে ৬৬ বছর বয়সি বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়। তাঁর বুকে এবং পেটে গুলি লেগেছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
সিদ্দিকির খুনের সঙ্গে ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন— উত্তরপ্রদেশের বাসিন্দা কর্নেইল সিংহ ও হরিয়ানার ধরমরাজ কাশ্যপ। পুলিশের দাবি, জেরার মুখে দুজনই বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে স্বীকার করে নিয়েছেন।
গতকাল শনিবার রাতে বান্দ্রা পূর্ব এলাকায় ছিলেন বর্ষীয়ান এনসিপি নেতা। ছেলে বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের বাইরে দাঁড়িয়ে দশেরা উপলক্ষে তিনি বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে আচমকা গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। গাড়ি করে তিন জন এসেছিল, তাঁদের প্রত্যেকের মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল।
পুলিশ বলছে, মোট তিন রাউন্ড গুলি চালানো হয়েছিল। সিদ্দিকির বুকে এবং পেটে গুলি লাগে। একটি গুলি আটকে যায় বুকে। ঘটনাস্থলেই তিনি পড়ে যান। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ৯.৯ এমএম পিস্তল থেকে ছোড়া হয়েছিল গুলি।
চিকিৎসকেরা জানান, শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বাবা সিদ্দিকির। সেই কারণে বুলেট বের করা গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ১১টা ২৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে।
এই খুনের ঘটনায় জড়িত তৃতীয় আরেকজন ঘটনাস্থল থেকেই পালিয়ে গিয়েছিল। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, যাঁরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতের এই ঘটনার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত রোববারের সমস্ত কর্মসূচি বাতিল করে দেন। তিনি রাতে মুম্বাইতে ছিলেন না। শিগগির সেখানে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
গত ফেব্রুয়ারিতেই কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ত্যাগ করেন সিদ্দিকি। যোগ দেন অজিত শিবিরে। তবে তার আগে প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে ছিলেন সিদ্দিকি। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে মূল স্রোতের রাজনীতিতে এসেছিলেন সিদ্দিকি। ১৯৯৯ সালে প্রথম বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বান্দ্রা এলাকার এই নেতা। ২০০৯ সাল পর্যন্ত তিন বার ভোটে জিতলেও ২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা ভোটে বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন।
বলিউডের সঙ্গেও তাঁর যোগাযোগ আছে ব্যাপক। বিভিন্ন সময়ে তাঁর দেওয়া পার্টিতে বলিউড তারকাদের দেখা গিয়েছে। ২০১৩ সালে তাঁর পার্টিতেই শাহরুখ খান এবং সালমান খানের ‘মানভঞ্জন’ হয়। দুই খানকে দুই পাশে নিয়ে তোলা তাঁর সেই ছবি স্মরণীয় হয়ে আছে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
১১ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
৩২ মিনিট আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
৩৯ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১ ঘণ্টা আগে