
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের সওয়াই মান সিংহ (এসএমএস) সরকারি হাসপাতালের ট্রমা সেন্টারে আগুনে ৮ জন গুরুতর অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হাসপাতালের ট্রমা সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অনুরাগ ধাকড় জানান, নিউরো আইসিইউতে তখন ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। মালপত্র রাখার একটি কামরায় হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর মুহূর্তেই ধোঁয়ায় ভরে যায় পুরো ফ্লোর। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় রোগী ও স্বজনদের মধ্যে। আগুনে বিভিন্ন নথি, আইসিইউর যন্ত্রপাতি, রক্তের নমুনা রাখার টিউবসহ অনেক কিছু পুড়ে যায়।
হাসপাতালের কর্মী আর স্বজনেরা রোগীদের বাইরে বের করে আনতে শুরু করেন। অনেকে বিছানাসহ রোগীদের টেনে বাইরে নিয়ে যান। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
ঘটনার সময় উপস্থিত ওয়ার্ড বয় বিকাশ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, তিনি ও আরও কয়েকজন কর্মী যতটা সম্ভব রোগী বের করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘আমরা তখন অপারেশন থিয়েটারে ছিলাম। আগুন লাগার খবর শুনে দৌড়ে যাই। অন্তত তিন-চারজন রোগীকে উদ্ধার করতে পেরেছি। তবে আগুন ছড়িয়ে পড়ায় আর ভেতরে যাওয়া সম্ভব হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’
বিকাশ আরও জানান, পুলিশ কিছুটা পরে আসে। তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে তারাও তাৎক্ষণিকভাবে ভেতরে ঢুকতে পারেনি। ফায়ার সার্ভিস এলে দেখা যায় পুরো ওয়ার্ড ধোঁয়ায় ডুবে গেছে। দমকলকর্মীরা ভবনের বিপরীত পাশের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর কাজ শুরু করেন।
এ ঘটনায় রোববার রাতেই ঘটনাস্থলে পৌঁছান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, বিধানসভা বিষয়ক মন্ত্রী জোগারাম প্যাটেল ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিংহ বেধাম। প্যাটেল ও বেধাম প্রথমে ঘটনাস্থলে গেলে দুই রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, আগুন লাগার পর হাসপাতালের কর্মীরা পালিয়ে যান। এ ছাড়া রোগীদের অবস্থার ব্যাপারে কোনো তথ্যও দেওয়া হয়নি।
এক রোগীর স্বজন বলেন, ‘আমরা ধোঁয়া দেখে স্টাফদের জানিয়েছিলাম। কিন্তু তারা গুরুত্ব দেয়নি। পরে আগুন লাগলে ওরাই প্রথমে পালিয়ে যায়। এখন আমরা আমাদের রোগীর খোঁজ পাচ্ছি না। কেউ কিছু জানাচ্ছে না।’ পরে ঘটনাস্থলে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের অবহেলাকে দায়ী করেছেন। একই সঙ্গে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের...
৩ ঘণ্টা আগে
দীর্ঘ ২৬ বছর পর নিজের অবৈধ সন্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ামের রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। এর ফলে ২৬ বছর বয়সী ক্লেমঁ ভান্দেনকার্কহোভে এখন আইনগতভাবে রাজপুত্রের মর্যাদা পেয়েছেন এবং বাবার ব্যক্তিগত সম্পত্তিতে তার সৎভাই-বোনদের সমান উত্তরাধিকারও প্রতিষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে শুরু হওয়া একটি মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৩০ বছর পর। দীর্ঘ আইনি লড়াই শেষে গুজরাটের দুই সরকারি কর্মচারীকে খালাস দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
৪ ঘণ্টা আগে
এসব দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে—কঠোর আইন ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভারতে অগ্নিকাণ্ড এত প্রাণঘাতী হয়ে উঠছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘কনফ্লুয়েন্স’-এর প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান স্থপতি বিনীতা সিঙ্ঘানিয়া এবং ‘ডিজাইন ফোরাম ইন্টারন্যাশনাল’ (ডিএফআই)
৪ ঘণ্টা আগে