
উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌর সারোজিনি নগরে ব্রহ্মস মিসাইল উৎপাদন কারখানার প্রথম ব্যাচের উদ্বোধন করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে রাজনাথ সিং পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা ছিল ট্রেলার মাত্র। পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায়।’
গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় মে মাসে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের ভেতরে একটি অভিযান চালায়। ওই অভিযানের নামই ছিল অপারেশন সিঁদুর। ভারত এই অভিযানে পাকিস্তানে থাকা একাধিক জঙ্গিঘাঁটি এবং প্রতিরক্ষা স্থাপনায় লক্ষ্যভেদী আঘাত হেনেছে বলে দাবি করেছে। সেই অভিযানে ব্যবহৃত হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস সুপারসনিক মিসাইল, যার গতি শব্দের তিন গুণ এবং নির্ভুলতা প্রায় শতভাগ।
প্রতিরক্ষা সূত্রে জানা যায়, এই মিসাইল এমনভাবে তৈরি, শত্রুপক্ষের রাডার একে শনাক্ত করতে পারবে না। ফলে এটি কার্যত ‘দৃশ্যের আড়ালে’ গিয়েই আঘাত হানতে পারবে।
রাজনাথ সিং বলেন, ‘ব্রহ্মস শুধুই একটি মিসাইল নয়, এটি ভারতের আত্মবিশ্বাসের প্রতীক, যা আমাদের সামরিক বাহিনীর তিনটি শাখারই অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে।’ তাঁর বক্তব্যে ছিল জাতীয় গর্বের সুর, কিন্তু একই সঙ্গে ছিল একটি রাজনৈতিক ইঙ্গিতও—দেশীয় প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের উত্থানকে সরকারের সাফল্য হিসেবে দেখানো।
যোগী আদিত্যনাথ বলেন, ‘লক্ষ্ণৌ আজ কেবল সংস্কৃতি বা ঐতিহ্যের শহর নয়, এটি এখন প্রযুক্তি ও শিল্পেরও শহর। এখানে ব্রহ্মস মিসাইল তৈরি হচ্ছে—এটাই প্রমাণ করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তব হয়ে উঠছে।’ তিনি জানান, উত্তর প্রদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডরের মাধ্যমে এ রাজ্য এখন দেশীয় প্রতিরক্ষাসামগ্রী উৎপাদনের এক বড় কেন্দ্র হিসেবে গড়ে উঠছে, যা শুধু নিরাপত্তা নয়, কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতারও নতুন দিগন্ত খুলে দিয়েছে।
রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা শুধু এক দিনের ঘটনা নয়, এটি ভারতের জয়ের অভ্যাসের প্রতিফলন। এখন সেই আত্মবিশ্বাস ধরে রাখা আমাদের সবার দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘ব্রহ্মস এখন শুধু ভারতের নয়, বরং বিশ্ববাসীর কাছেও ভারতের শক্তির প্রতীক হয়ে উঠছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল আটকে দেওয়ার পর, তেল উৎপাদন কমাতে বাধ্য হওয়ার আগে ইরান অন্তত দুই মাস রপ্তানি বন্ধের ধাক্কা সইতে পারবে। এমনটাই বলছেন বিশ্লেষকেরা। গত ১৩ এপ্রিল শুরু হওয়া এই অবরোধের ফলে চীনের মতো প্রধান ক্রেতার কাছে পৌঁছানো দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি...
২৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের নেতারা আলোচনা করবেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আজ এই তথ্য জানান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালির ওমান সংলগ্ন অংশ দিয়ে জাহাজগুলোকে কোনো আক্রমণের ঝুঁকি ছাড়াই অবাধে চলাচল করতে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। তেহরান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি সূত্র জানিয়েছে, পুনরায় যুদ্ধ পরিস্থিতি এড়ানোর জন্য কোনো চুক্তি সফল হলে...
২ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে তাঁর দেশ। নেতানিয়াহু এমন একসময়ে এই হুমকি দিলেন, যখন লেবাননের সঙ্গে তাঁর দেশের যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে আলোচনার শুরু হয়েছে। পাশাপাশি, ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর...
২ ঘণ্টা আগে