
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুরের সময় ‘দক্ষ সার্জনের’ মতো কাজ করেছে। বেসামরিক এলাকা এড়িয়ে তারা অত্যন্ত নিখুঁতভাবে পাকিস্তানে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে আঘাত হেনেছে। আজ মঙ্গলবার লক্ষ্ণৌতে কে এন মেমোরিয়াল হাসপাতালের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, ‘আমাদের সেনারা ঠিক বিশেষজ্ঞ চিকিৎসক বা সার্জনের মতো কাজ করেছে। একজন সার্জন যেখানে রোগ আছে সেখানেই তাঁর যন্ত্রগুলো নির্ভুলভাবে ব্যবহার করেন, আমাদের সেনারাও ঠিক তা-ই করেছে—অসাধারণ দক্ষতার সঙ্গে তারা পাকিস্তানের সন্ত্রাসী আস্তানাগুলোর মূলে আঘাত হেনেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম জনসমক্ষে দেখা গেছে রাজনাথ সিংকে। এর আগে, সর্বশেষ ১০ মে (যেদিন যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল) সামরিক স্থাপনা পরিদর্শন করেছিলেন তিনি।
বিজেপির এই জ্যেষ্ঠ নেতা চিকিৎসক ও সেনাদের কাজের তুলনা করে বলেন, ‘আপনারা উভয়ই কঠোর প্রশিক্ষণ নেন, তীব্র চাপের মধ্যে কাজ করেন। আপনাদের জরুরি পরিস্থিতিতে দ্রুত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। অপারেশন সিঁদুরের সময় সেনাবাহিনীকেও এমন ভূমিকায় দেখা গেছে, ঠিক যেমন কোভিড-১৯ মহামারির সময় চিকিৎসকদের আমরা দেখেছি।’
তিনি আরও বলেন, ‘আপনারা (চিকিৎসকেরা) রোগীদের চিকিৎসা করেন, কিন্তু আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সীমান্তের ওপারে সন্ত্রাসবাদের চিকিৎসা করি। অপারেশন সিঁদুরের সাফল্য আমাদের সেই সংকল্পেরই দৃষ্টান্ত।’
লক্ষ্ণৌয়ের সংসদ সদস্য রাজনাথ সিং বলেন, ‘পাকিস্তানের হামলায় আমাদের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছিল, কিন্তু ভারতীয় বাহিনী এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে জবাব দিয়েছে। তবে পাকিস্তানের স্বভাব হলো, তারা সহজে পরাজয় স্বীকার করে না, বরং তারা ভারতীয় ভূখণ্ডে পাল্টা হামলার চেষ্টা করেছিল। তারা বেসামরিক নাগরিক, এমনকি উপাসনালয়—মন্দির, গুরুদুয়ারা ও গির্জা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। কিন্তু আমাদের বাহিনী উপযুক্ত জবাব দিয়েছে।’
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমাদের সেনারা নিশ্চিত করেছে, সন্ত্রাসীদের আস্তানায় হামলার সময় কোনো নিরীহ মানুষের জীবন বিপন্ন করা হয়নি।’
এই অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ছিলেন। তিনি পাকিস্তানকে ‘ইতিহাসের বিকৃতি’ আখ্যা দিয়ে বলেন, ‘পাকিস্তান এমন একটি বিকৃতি, যার ভাগ্য ধ্বংস হওয়া। তারা হয় ভারতের নয়তো তাদের পোষিত সন্ত্রাসবাদের কারণেই ধ্বংস হবে। এটি তাদের পূর্বনির্ধারিত ভাগ্য।’
প্রসঙ্গত, ৬-৭ মে রাতে পেহেলগাম হামলার জেরে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। এ সময় ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ১০ মে ড্রোন ও সীমান্তে গোলাগুলির মাধ্যমে ভারতীয় সীমান্তবর্তী শহর ও বেসামরিক এলাকায় পাল্টা হামলা চালায়। তবে ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তানের হামলা প্রতিহত করেছে।

ইরানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপের অদূরে পারস্য উপসাগরে একটি বিশাল তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল উপগ্রহের পাঠানো সাম্প্রতিক ছবিতে এই চিত্র ধরা পড়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন নৌ-অবরোধের মুখে থাকা...
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। জানা গেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যৌথ বহুজাতিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৬ ঘণ্টা আগে
অবশেষে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন তামিলগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
৬ ঘণ্টা আগে
নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম মস্কোর বিজয় দিবসের প্যারেডে কোনো সাঁজোয়া যান, ভারী ট্যাংক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় আয়োজন সীমিত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে