
সিন্ধু পানি চুক্তি নিয়ে হেগের স্থায়ী সালিশি আদালত বা কোর্ট অব আরবিট্রেশনের দেওয়া সর্বশেষ রায়কে আবারও প্রত্যাখ্যান করেছে ভারত। গতকাল শনিবার (১৬ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায়।
রায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অবৈধভাবে গঠিত তথাকথিত ‘কোর্ট অব আরবিট্রেশন’ গত ১৫ মে সিন্ধু পানি চুক্তির সাধারণ ব্যাখ্যার পরিপূরক হিসেবে ‘সর্বোচ্চ পণ্ডেজ’ (বাঁধের পানি ধারণক্ষমতা) সংক্রান্ত একটি রায় জারি করেছে। ভারত এই রায়কে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে, যেভাবে পূর্বেও এই অবৈধ আদালতের সমস্ত রায়কে প্রত্যাখ্যান করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ভারত কখনোই এই তথাকথিত সালিশি আদালতের অস্তিত্বকে স্বীকৃতি দেয়নি। ফলে এই ফোরামের যেকোনো কার্যক্রম, রায় বা সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ। এ ছাড়া সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত ভারত নিয়েছিল, তা বহাল রয়েছে।’
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু অববাহিকার নদীগুলোর পানিবণ্টন নিয়ে ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর এই ঐতিহাসিক ‘আইডব্লিউটি’ বা সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কয়েক দশক ধরে নানা যুদ্ধ ও উত্তেজনার মধ্যে এই চুক্তি টিকে থাকলেও, গত বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার পর দুই দেশের পানিবণ্টন চুক্তিতে বড় ধরনের চির ধরে।
পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত আন্তর্জাতিক আইনের অধীনে নিজের সার্বভৌম অধিকার প্রয়োগ করে সিন্ধু পানি চুক্তিটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। ভারতের শর্ত ছিল—পাকিস্তান যতক্ষণ পর্যন্ত আন্তসীমান্ত সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করবে না, ততক্ষণ এই চুক্তি স্থগিত থাকবে।
গত বছরের জুনেও জম্মু-কাশ্মীরের বিতর্কিত কিষাণগঙ্গা ও রাটলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তানের আনা অভিযোগের ভিত্তিতে হেগের এই আদালত একটি পরিপূরক রায় দিয়েছিল। তখনো ভারত বলেছিল, এই সালিশি আদালতের গঠন প্রক্রিয়াই সিন্ধু পানি চুক্তির লঙ্ঘন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল, ‘যত দিন পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে, তত দিন ভারত এই চুক্তির কোনো শর্ত বা বাধ্যবাধকতা মানতে বাধ্য নয়। ফলে কোনো সালিশি আদালত, বিশেষ করে আইনি ভিত্তিহীন এই অবৈধ ট্রাইব্যুনালের ভারতের সার্বভৌম সিদ্ধান্তের বৈধতা পরীক্ষা করার কোনো এখতিয়ার নেই।’
ভারতের অভিযোগ, পাকিস্তান বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মূল কেন্দ্রবিন্দু হিসেবে নিজের দায় এড়াতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ভিন্ন খাতে ঘোরাতে মরিয়া হয়ে এই ‘বানানো সালিশি প্রক্রিয়ার’ নাটক সাজিয়েছে। দিল্লির মতে, আন্তর্জাতিক ফোরামগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতারণা ও কূটকৌশল অবলম্বন করা ইসলামাবাদের বহু বছরের পুরোনো অভ্যাস।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান ক্যাশ প্যাটেলের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার ও সাধারণ করদাতাদের অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এফবিআইয়ের অফিসিয়াল কাজে ব্যবহৃত বিলাসবহুল ‘গালফস্ট্রিম-৫’ জেট বিমানটিকে তিনি নিজের প্রেমিকার সঙ্গে ডেটিং বা প্রমোদ ভ্রমণের কাজে....
২ ঘণ্টা আগে
ইরান হরমুজ প্রণালিতে নির্ধারিত একটি রুটের মাধ্যমে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা প্রণয়ন করেছে। এই ব্যবস্থার আওতায় দেওয়া ‘বিশেষায়িত সেবা’র জন্য জাহাজগুলোর কাছ থেকে ফি নেওয়া হবে। গতকাল শনিবার দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা এই তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদ জেলায় ভিন্ন গোত্রের দুই নর–নারীর ‘স্বেচ্ছা বিয়ে’ কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় অন্তত ১০০ টির বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় গোত্রের কয়েক শ লোক এই সংঘাতে অংশ নেয়।
৫ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন অব্যাহত রাখলে ইসলামাবাদকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।’
৭ ঘণ্টা আগে