এক মাস পরই বিয়ের কথা ছিল। কিন্তু হঠাৎ করে হবু বরকে সারপ্রাইজ দিতে চান পুষ্পা। হবু স্ত্রীর কথা শুনে নাচতে নাচতে সেই সারপ্রাইজ ডেটে গিয়েছিলেন রামু। কিন্তু ফিরলেন রক্তাক্ত হয়ে। হবু বউ তাঁর গলায় ছুরি চালিয়ে দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে। ঘটনার শিকার রামু নাইড়ু কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) একজন বিজ্ঞানী। গলায় গভীর ক্ষত নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি।
পুলিশের তথ্যমতে, বিশাখাপট্টনমের ছোদাভারামে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত রামু নাইড়ুর সঙ্গে আগামী মাসেই পুষ্পার বিয়ে ঠিক ছিল।
২২ বছর বয়সী পুষ্পা স্কুল থেকে ঝরে যাওয়া তরুণী। পুলিশ বলছে, রামুর সঙ্গে দেখা করার সময় তিনটি চাকু নিয়ে গিয়েছিলেন পুষ্পা। তবে আগে কখনো পুষ্পার অপরাধে জড়িত থাকার রেকর্ড নেই বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এস গৌতমী।
পুলিশ জানিয়েছে, পুষ্পা তাঁর হবু বরকে কাছাকাছি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি মন্দিরে দেখা করতে বলেন। সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। কিন্তু আকস্মিকভাবে রামুর গলায় তিনি ছুরি চালিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। রামুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পুষ্পা পুলিশকে জানিয়েছেন, তিনি নাইড়ুকে বিয়ে করতে চান না। কিন্তু মা-বাবা জোর করে তাঁর সঙ্গেই বিয়ে দিতে চান। এ নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তাঁর কথায় কান দেয়নি কেউ।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের সময় ৭ শতাধিক মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা ও অতিশী মারলেনা। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের
২ ঘণ্টা আগে
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দেশজুড়ে চালানো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, এই পরিস্থিতিতে যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর...
৪ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের ঘনিষ্ঠ হুতি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে। এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
৬ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে